Follow us

শুধুমাত্র আমেরিকা কানাডা ইংল্যান্ড এর স্টুডেন্ট ভিজিট ভিসা
হোয়াটসএ্যাপ করুন ০১৭৭২৩৬৯৪৫১

Newsletter

আমেরিকার স্টেট ইউনিভার্সিটি, কানাডার নামকরা ইউনিভার্সিটিতে ভর্তি চলছে।আমেরিকা কানাডা ইউকে ফুল কন্ট্রাক্ট ভিসা 01772369451
Showing posts with label পোল্যান্ডের জব ভিসা. Show all posts
Showing posts with label পোল্যান্ডের জব ভিসা. Show all posts

Sunday, December 02, 2018

পোল্যান্ডের কিছু অজানা তথ্য

পোল্যান্ড সম্পর্কে অনেকের প্রশ্ন ও আবেদনের প্রেক্ষিতে আমাদের পোল্যান্ড সম্পর্কে কিছু কথা এখানে লিখতেই হচ্ছে যা না লিখলে বরং আপনারা অনেক বিষয়েই অজ্ঞ থেকে যাবেন। পোল্যান্ড এমন এক ইউরোপিও দেশ যার কথা গ্রামের সাধারন একজন মানুষ জানে। হয়ত: সে দেশটার নাম ভালভাবে উচ্চারন করতে পারেনা তারপরও সেই দেশে যাবার আগ্রহ প্রকাশ করে। আর এটাই হলো আমাদের বাংলাদেশী আদমদের মুল সমস্যা। সে যাই হোক, সাধারন সেই মানুষটা হয়ত: এদেশে কিভাবে যেতে হয় তা মোটেও জানেনা। সে শুধু জানে টাকা দিলে ভিসা করানো যায়। আর তাই সে ভিটে মাটি বিক্রি করে দালালের হাতে টাকাটা তুলে দেয়। আসলে প্রসেসিংটুকু জানলে হয়ত কাউকে আর এমন সর্বসান্ত হতে হয়না। 

পোল্যন্ড ইউরোপিও দেশ হলেও দেশটা কৃষিনির্ভর এবং অগ্রগামী। শিল্পন্নোত দেশের কাতারে পোল্যান্ডকে ফেলা যায়না যেমন চেক রিপাবলিককে ফেলা যায়। তাই আমার মনে হয় পোল্যান্ডের চেয়ে চেক রিপাবলিক হতে পারে আপনাদের বিদেশের চাকরির জন্য নিরাপদ আশ্রয় কেননা চেক রিপাবলিকের ভিসা কখনও রিফিউজ হয়না যদি আপনার ওয়ার্ক পার্মিট ঠিক থাকে।
প্রশ্ন হতে পারে ওয়ার্ক পারমিট কি? 
মনে করুণ, একজন বিদেশী যখন পোল্যান্ডে আসতে চান, তখন তার পোল্যান্ডে আসার জন্য একটি নিমন্ত্রণ পত্র লাগে। স্টুডেন্টদের জন্য এই নিমন্ত্রণ পত্রটি হল ইউনিভার্সিটির অ্যাডমিশন লেটার, ওয়ার্কারদের জন্য ওয়ার্ক পারমিট। 
সরকারি নিয়ম অনুযায়ী, কোন পোলিশ নিয়োগকর্তা (employer) সরাসরি বিদেশী (Non-EU) ওয়ার্কারদের রিক্রুট করতে পারে না। এটা না পারার অনেকগুলো কারণ আছে কি। পোলিশ কোম্পানিগুলোর শ্রমিক দরকার হলে, প্রথমে, ওই জব অফারগুলো স্থানীয় সরকারের লেবর অফিসে জমা দিতে হয়। ২ সপ্তাহ ধরে, বেকারত্ব দফতর (Unemployment Office) ওই জব অফার গুলোকে প্রচারিত করে। এই সময়ের মধ্যে, স্থানীয় শ্রমবাজার থেকে শ্রমিক পাওয়া না গেলে, লেবর অফিস কোম্পানিগুলোকে বিদেশী শ্রমিক নিয়োগ করার অনুমতি দেয়। এটিকে লেবর মার্কেট টেস্ট বলে। 
এরপর, প্রদত্ত লেবর মার্কেট টেস্ট সার্টিফিকেটের (এটিকে সোজা বাংলায় অনুমতিপত্রও বলা যায়) আওতায়, একজন এমপ্লয়ার, সম্ভাব্য বিদেশী শ্রমিকের (যার নামে ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে) নাম, পাসপোর্ট এবং অন্যান্য তথ্য পোলিশ সরকারের রিজিওনাল অফিসে জমা দিয়ে, নিমন্ত্রণ পত্র ইস্যু করার জন্য আবেদন করে। সকল তথ্য যাচাই করে, রিজিওনাল অফিস খুশি হলে, উক্ত বিদেশীকে পোল্যান্ডে আসার জন্য নিমন্ত্রণ পত্র ইস্যু করে! এটাই হল ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিটের চেয়ে বড়ো ব্যপার হলো সময়। কতো সময় লাগতে পারে ভিসা পেতে বা দিল্লীতে অবস্থিত পোলিশ হাইকমিশন থেকে ডেট পেতে? পোল্যান্ডের ইমিগ্রেশন এবং লেবর অফিসের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনায় নিলে, এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই।
গত বছরের আগের বছর ৬ সপ্তাহের মধ্যে আমরা টেম্পোরারি রেসিডেন্স পারমিট-এর ডিসিশন পেতাম। আর ভিসা পেতেও এক মাস। সব মিলিয়ে দুই মাসের মধ্যে ভিসা পাওয়া যেত।এখন খুব কম এ্যাপ্লিকেন্টই ৬ মাসে ডিসিশন পায়! তাও ৬ মাসে যে হবে তাও নিশ্চিত করে বলা যায়না। তারওপর আছে ধান্দাবাজি। এসব ধান্দাবাজী অবশ্য দিল্লী থেকেই পাচার হয়ে আসে যেমন ভুয়া পোলিশ এ্যাপয়েন্টমেন্ট, ভুয়া ভিসা স্টিকার। এসব দিল্লীর দালালদের কাজ। তাদের নিঁখুত ভিসা স্টিকার চেনার ক্ষমতা বাংলাদেশের ভিসা এজেন্টদেরও নেই। তাই এজেন্টরাও এসব দিল্লীর দালালদের কাজ করতে গিয়ে প্রতিনিয়ত বিপদে পড়ে যাচ্ছে। তবে টাকা দিয়ে যে পোল্যান্ডের এ্যাপয়েন্টমেন্ট কেনা যায়না তা আমি বলছিনা। তবে উপযুক্ত সোর্স লাগে যারা টাকা মেরে দেবে না। তবে সর্বশেষ সাজেশন হতে পারে পোল্যান্ডে আবেদন না করে কাছাকাছি কোন যেমন চেক রিপাবলিক এ আবেদন করা। ইদানিং চেক রিপাবলিক ভিসা সহজ হয়ে যাচ্ছে। আমরা খুব শিঘ্রী নতুনভাবে চেক রিপাবলিকের কাজ শুরু করতে যাচ্ছি। মেম্বার হয়ে আবেদন করে রাখুন।

Tuesday, April 24, 2018

পোল্যান্ডের জন্য আবেদন করুন এখনই

ইউরোপ সম্পর্কে ইন্টারনেটে বাংলায় বিভিন্ন ব্লগে এমন সব কথাবার্তা প্রায়ই দেখি যে কখনও ইউরোপে আসবেন না। ইউরোপ হলো একটা নোংরা জায়গা। দেশে থাকতে ইউরোপ সম্পর্কে অনেক কথা শোনা যায় কিন্তু বাস্তব চিত্র হলো ভিন্ন। দেশ থেকে তরুন ছেলে মেয়েরা অনেক স্বপ্ন দেখে ইউরোপে আসে তারপর খুব সমস্যায় পড়ে যায় ইত্যাদি ইত্যাদি। এরা আসলে কোনদিন চায়না যে আপনি ইউরোপে আসুন। আপনি এদের প্রশ্ন করুন তবে তোমরা কেন গিয়েছিলে? তোমাদের তো অনেকেই নিষেধ করেছিল। তোমরা তো সব বাধা উপেক্ষা করেই গিয়েছিলে। তোমরা তো এখনও ইউরোপের মাটি কামড়ে পড়ে আছ। দেশে আমরা যা কিছু করে টাকা কামাচ্ছি তোমরা আমাদের চেয়ে বেশী টাকা কামাচ্ছ। তবে কেন শুধু শুধু আমাদের হতাশ করছো? হ্যাঁ আমরা জানি বিদেশে কষ্ট করেই টাকা কামাতে হয়। দেশে আমরা ক্রশ ফায়ারে মরছি, গাড়ি দুর্ঘটনায় মরছি, বন্যায় মরছি, না খেয়ে মরছি, রাজনৈতিক মারপ্যাঁচে পড়ে মরছি, না হয় ধুঁকে ধুঁকে মরছি-মরছি তো? তোমরা তো মরছো না। এ্যালকোহল খেয়ে দিব্বি চুর হয়ে আছ। গালে লাল লাল টোল পড়ছে দিনে দিনে। যদি দু’ একটা সোনালী চুলো ভাগ্যে জুটে যায় তো কেল্লা ফতে! একেবারে ইউরোপের রাজা বন গিয়া! পাসপোর্ট পর্যন্ত করিয়ে ছাড়বে সেই সোনালী চুলো।
যাইহোক, বলছিলাম পোল্যান্ডের জব ভিসার কথা। ব্লগে সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের উল্টোপাল্টা মতামত দেখে বিরক্ত লাগে। বিদেশে গিয়ে এখন চাইছে যেন কেউ না যায় দেশ থেকে। এরা কিন্তু একসময় ভালই থাকবে মাঝে আপনি বিভিন্ন মতামত নিতে গিয়ে পড়ে যাবেন বিপদে। কোনদিন আপনার জব ভিসায় ইউরোপ যাওয়া হয়ে উঠবেনা। পোল্যান্ডে জব ভিসার খরচ কিন্তু কমেছে। টোটাল টাকা ৯ লাখ ৫০ হাজার। আগে কোন টাকা অগ্রিম দিতে হবেনা। যা করতে হবে তা হলো আমাদের সাথে আপনি একটি জয়েন্ট এ্যাকাউন্ট করবেন এবং এ্যাকাউন্টে পুরো টাকাটা রাখবেন। তারপর প্রসেসিং আরম্ভ করবেন।
ভিসা হলে টাকা দেবেন নতুবা এক টাকাও না। ইন্ডিয়া যেতে হবে নিজের খরচে। কয়েকটা দিন থাকতে হবে নিজের খরচে। তারপর একেবারে ভিসা নিয়ে দেশে চলে আসবেন।  প্রসেসিং শুরু করার আগেই ভিসা ক্লাবের মেম্বার হয়ে ভিসা২৪বিডিডটকমে সাইন আপ করে রিজিউম আপ করুন। অতঃপর সেখান থেকেই আবেদন করুন। সম্পর্কে
   

Saturday, February 17, 2018

আপডেটেড সংবাদ--------ভিসা বন্ধ রয়েছে পোল্যান্ডে

আপনারা জানেন যে পোল্যান্ড ও পর্তুগাল ইউরোপের মধ্যে দুটি দেশ যে দুটি দেশে অবৈধভাবে বহু মানুষ ছিল তারা বর্তমানে স্থায়ীভাবে কাগজপত্র পেয়ে গেছেন। পোল্যান্ড কৃষিনির্ভর উন্নত দেশ। বেশীরভাগই জব ভিসা পাওয়া যায় কৃষিতে। সেখানে জব ভিসার মেয়াদ শেষ হলে, ভিসাটি ৫ বছর পর্যন্ত রিনিউ করার সুজোগ ছিল। দীর্ঘমেয়াদি পরিকল্পনার ক্ষেত্রে পোল্যান্ড-এ আপনার নিজের ব্যবসা শুরু করতে পারতেন, বা পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো এবং পরিশেষে পোল্যান্ডে স্থায়ী বাসকারী হওয়ার সুযোগ পেতে পারতেন। কিন্তু বর্তমানে আমরা দেখেছি 2017 সালের শেষের দিক থেকে এই ভিসার হার দ্রুত কমতে থাকে এবং এক পর্যায়ে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখন যারা পোল্যান্ডে কোন এজেন্টের মাধ্যমে আবেদন করছেন তারা দীর্ঘ সময়-ভোগান্তির শিকার হবেন এবং শেষ পর্যন্ত কোন ওয়ার্ক পারমিট পাবেন না। আমাদের কাছে বহু ভিসা প্রার্থী ফোন দিয়ে কেবল পোল্যান্ড যাবার ইচ্ছা পোষন করেন। আমরা তাদের সাথে সমইচ্ছা পোষন করিনা। আমরা তাদের আপডেটেড তথ্য প্রদানের চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যবশতঃ তারা কোন কোন এজেন্টের কথা বিশ্বাস করে পোল্যান্ডের জন্য ফাইল জমা দিচ্ছে। দেখা যাবে ছয় মাস পর তারা ফাইলটি ফেরৎ পাবে কিন্তু এর মধ্যে পেরিয়ে গেছে কিছু মূল্যবান সময়। তাদেরকে আবারও নতুন কোন দেশের জন্য আবেদন করতে হবে।
তাই এখন আর পোল্যান্ডের জন্য কারো কাছেই ফাইল জমা দেবেন না। আমাদের কাছেও visas4u এর জন্য অনেক ফাইল জমা ছিল যেগুলো আমরা পোল্যান্ডের জন্য প্রসেসিং শুরু করেছিলাম। কিন্তু নভেম্বরের শেষ দিকে আমরা বুঝতে পেরেছিলাম পোল্যান্ডে কোন একটা সমস্যা হচ্ছে। আমরা দ্রুত ফাইলগুলোকে চেক রিপাবলিকের দিকে ঘুরিয়ে দিয়েছিলাম যাতে এই ভিসা প্রার্থীদের সময় নষ্ট না হয় এবং তারা যাতে ইউরোপের সেনজেনভুক্ত অন্য কোন দেশে দ্রুত চলে যেতে পারে জব ভিসাতে। পোল্যান্ডে না যাওয়া হোক চেক রিপাবলিক শিল্পোন্নত প্রতিবেশী দেশ। সেখানে জীবনযাত্রা পোল্যান্ডের চেয়েও আরও ভালো। তাই প্রসেসিং চলমান প্রার্থীগন কোন আপত্তি করেন নি আমাদের কাছে। যদিও চেক রিপাবলিকের ক্ষেত্রে একটু বেশী সময় নিয়ে থাকে দিল্লীর এ্যামবাসিতে, তারপরও পোল্যান্ডের অনিশ্চিত ভবিষ্যতের চেয়ে চেক অনেকখানি উন্নত জীবনযাত্রার সহায়ক হওয়ায় আমরা মনে করি চেক রিপাবলিক পোল্যান্ডের চেয়ে বহুগুনে ভালো ও নিশ্চিত ভবিষ্যত গড়ার জন্য উপযোগী।
তাই নতুন করে কারো কাছে পোল্যান্ডের জন্য ফাইল জমা দেবেন না। এমনও হতে পারে যে 2018 এর এপ্রিল বা মে মাসেই আবার নতুন করে পোল্যান্ডের যাত্রা শুরু হলো। সেক্ষেত্রে আমরাই প্রথম আপনাকে জানাবো এই কথা। এখনও পর্যন্ত পোল্যান্ড অনিশ্চিত ও অন্ধকার। অনেক এজেন্ট আমাদের এই কথার প্রতিবাদ করতে পারেন। তাদেরকে আমরা বলবো যে আমরা নিশ্চিত হয়েই তবে এই পোস্টটি লিখেছি। দিল্লী থেকে নির্ভরযোগ্য ভারতীয় তথ্যের ভিত্তিতেই আমরা এই রিপোর্টটি তৈরী করেছি। আপনি নিশ্চিত থাকুন গলায় কাঁটা বিঁধে থাকার মতো পোল্যান্ডে বা এ্যামবাসিতে ফাইলটি ঝুলে থাকবে। অতঃপর রিফিউজ হবে।শুধু শুধু ফাইল নেবেন না। সত্য কথা বলে সঠিক পথের সন্ধান দিন মানুষকে। মানুষ কৃতজ্ঞ থাকবে। কৃতজ্ঞতার মূল্য ব্যবসায়িক মূল্যের চেয়ে অনেক বেশী।

আমাদের সাম্প্রতিক ক্রোয়েশিয়ার ভিসা

আমাদের সাম্প্রতিক ক্রোয়েশিয়ার ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা
নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা
নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।

গত সেমিস্টারের কানাডা ভিসা

গত সেমিস্টারের কানাডা ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা-২

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা-২

আমাদের চেক রিপাবলিক জব ভিসা -৩

আমাদের চেক রিপাবলিক জব ভিসা -৩

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৪

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৪

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৫

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৫

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৬

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৬

আমাদের গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা কপি

আমাদের গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা কপি

আমাদের সাম্প্রতিক গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা

আমাদের সাম্প্রতিক গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা

আমাদের গ্রীস জব ভিসা -৩

আমাদের গ্রীস জব ভিসা -৩

জার্মানীর ভিসা

জার্মানীর ভিসা

ফেসবুকে আমাদের লাইক দিন

....

ভিসা ক্লাব মেম্বারশিপ ফর্ম মোবাইল ভার্সন

ভিসা ক্লাবের মেম্বার হবার জন্য বিকাশ এ্যাপ থেকে নিচের কোডটি স্ক্যান করে পেমেন্ট করুন।

ভিসা ক্লাবের মেম্বার হবার জন্য বিকাশ এ্যাপ থেকে নিচের কোডটি স্ক্যান করে পেমেন্ট করুন।

আমাদের মূল সাইট থেকে ভিসা আবেদন করতে নিচের QR কোডটি স্ক্যান করুন

আমাদের মূল সাইট থেকে ভিসা আবেদন করতে নিচের QR কোডটি স্ক্যান করুন

Communication

-----------আমাদের সম্পর্কে----------


আমরা কোন এজেন্সি নই।আমরা ৪৫টি স্বয়ংসম্পুর্ন আলাদা আলাদা এজেন্সি নিয়ে গঠিত একটি এসোসিয়েশন।আমরা যেকোন দেশের ভিসার জন্য আপনাকে সহায়তা করি সদস্য এজেন্সিগুলোর মাধ্যমে কিন্তু আমরা কোন পারিশ্রমিক নেইনা কারন আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ বিদেশ গমনের ক্ষেত্রে সঠিক তথ্য পান এবং কোন ধরনের প্রতারনা ছাড়াই বিদেশ যেন গমন করতে পারেন। আপনারা আমাদের মাধ্যমে আবেদন করলে এটুকু বলতে পারি কোন ধরনের প্রতারনায় পড়বেননা। আমরা আপনাকে বলে দেবো আপনার নির্দিষ্ট দেশে গমনের প্রয়োজনে কোন এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এই ব্লগে মোট ৩৪৪ টি পোস্ট আছে। প্রতিটি পোস্টই অনন্য এবং গুরুত্বপূর্ন। কিন্তু প্রথম পাতায় মাত্র ১৬টি পোস্ট দেখাবে। নিচের সর্বশেষ পোস্টের নিচে দেখুন সবুজ Older Post বাটন রয়েছে। এটিতে ক্লিক করুন, পূর্ববর্তী পোস্টগুলো দেখাবে। অথবা পাশের ‘বিদেশ ফোল্ডারসমূহ’ কলাম থেকে ক্লিক করে আপনার পছন্দনীয় দেশের ব্যপারে জানুন । পৃথিবীর প্রতিটি দেশের ব্যপারে এখানে রয়েছে অতি গুরুত্বপূর্ন তথ্য যা আপনার কাজে লাগবেই। ধন্যবাদ।

কানাডা স্কুলিং ভিসা

CROATIA JOB VISA

আলবেনিয়া জব ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন))

রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন)

মাল্টা স্টুডেন্ট ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন)


এই ব্লগের পোস্ট সার্চ করুন



এই পেজটি দেখা হয়েছে সর্বমোট

-----------------------------------------------

আমাদের সবচেয়ে জনপ্রিয় অফার

/----কানাডা স্কুলিং ভিসা----\ বিদেশ যেতে ইচ্ছুক প্রার্থীর ফোন, সেবাগ্রহীতাদের পছন্দ ও অন্যান্য সুত্র বিবেচনায় বর্তমানে আমাদের সবচেয়ে জনপ্রিয় অফার হলো----কানাডা স্কুলিং ভিসা। কয়েকটি কারনে এ ভিসা অনন্য। ১। ৫-১৭ বছর বয়সী যে কোন স্কুলের ছাত্র ছাত্রী কানাডায় পড়তে যেতে পারবে। ২ নিশ্চিত ভিসা। ৩। কম সময়ে ভিসা। ৪। বাবা, মা ও ভাই বোন সাথে যেতে পারবে। ৫। কানাডাতে গার্ডিয়ান কাজ করতে পারবে ৬। তিন লাখ টাকায় ফ্যামিলি ভিসা

আমাদের দ্বিতীয় জনপ্রিয় অফার

/----সার্বিয়া জব ভিসা ----\ বিদেশ যেতে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের ফোন, সেবাগ্রহীতাদের পছন্দ ও অন্যান্য সুত্র বিবেচনায় বর্তমানে আমাদের দ্বিতীয় জনপ্রিয় অফার হলো----সার্বিয়া জব ভিসা কয়েকটি কারনে এ ভিসা দ্বিতীয় জনপ্রিয়। ১। উন্নত দেশ। ২। ফুলটাইম জব করা যায়। ৩। ভিসা পেতে ঝামেলা নেই। ৪। ফুল কন্ট্রাক্ট ভিসা। ৫। ভিসার আগে কোন টাকা প্রদানের প্রয়োজন নেই। ৬। এ্যামবাসি ফেস করার দরকার নেই।

ফেসবুকে আমাদের লাইক দিন

অনলাইনে ইংরেজী SPOKEN ENGLISH IELTS শিখুন CALL 01772369451

গত ৭ দিনের জনপ্রিয় পোস্টসমূহ

বিদেশ ফোল্ডারসমূহ

All materials are copyrighted by VISAS4U. Powered by Blogger.

Followers

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড আমেরিকা

আমাদের ভিসা রেকর্ড আমেরিকা

আমাদের ভিসা রেকর্ড ইউকে

আমাদের ভিসা রেকর্ড ইউকে

আমাদের ভিসা রেকর্ড মালয়শিয়া

আমাদের ভিসা রেকর্ড মালয়শিয়া

এই সাইটটি কপি পেস্ট মুক্ত। HTML এডিটিং এর মাধ্যমে এর টেক্সট কপি করা ব্লক করা হয়েছে।

IELTS সম্পর্কে জানুন

Menu :

.

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

Contact Us

Name

Email *

Message *

Blog Archive

Label Cloud

Popular Posts

Sample Text

Facebook

Labels