Follow us

শুধুমাত্র আমেরিকা কানাডা ইংল্যান্ড এর স্টুডেন্ট ভিজিট ভিসা
হোয়াটসএ্যাপ করুন ০১৭৭২৩৬৯৪৫১

Newsletter

আমেরিকার স্টেট ইউনিভার্সিটি, কানাডার নামকরা ইউনিভার্সিটিতে ভর্তি চলছে।আমেরিকা কানাডা ইউকে ফুল কন্ট্রাক্ট ভিসা 01772369451
Showing posts with label লিথুয়ানিয়ার ভিসা. Show all posts
Showing posts with label লিথুয়ানিয়ার ভিসা. Show all posts

Wednesday, December 19, 2018

লিথুয়ানিয়া জব ভিসা ২০১৮

লিথুয়ানিয়া উত্তর-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। উত্তরের লাটভিয়া ও এস্তোনিয়ার সাথে লিথুয়ানিয়াও একটি বাল্টিক রাষ্ট্র এবং তিনটি বাল্টিক রাষ্ট্রের মধ্যে বৃহত্তম। ভিল্‌নিয়ুস দেশটির বৃহত্তম শহর ও রাজধানী এবং এটি বেলারুশের সাথে সীমান্তে দেশের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত। লিথুয়ালিনয়া বাল্টিক সাগরের পূর্ব উপকূলে সুইডেনের বিপরীত তীরে অবস্থিত। এর উত্তর সীমান্তে লাটভিয়া, পূর্ব ও দক্ষিণে বেলারুশ, দক্ষিণ-পশ্চিমে পোল্যান্ড ও কালিনিনগ্রাদ ওবলাস্ত। ১৯৯১ সালে এটি সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে এসে একটি স্বাধীন রাষ্ট্রে পরিনত হয়। যদিও লিথুয়ানিয়া তেমন ধনী দেশ নয় তারপরও এখানে কাজের চাহিদা রয়েছে। আমরা যদি রাশিয়ান এসব ছোট ছোট স্বাধীন দেশগুলোর দিকে তাকাই তবে দেখবো যে এরা একসময় গরীব ছিল এখন তাদের নিজেদের যোগ্যতায় তারা বেশ ওপরে উঠে যাচ্ছে। আর তাই এস্তোনিয়ার মতো এই সেনজেন দেশটিতে অনেকেই যাচ্ছে চাকরি করার জন্য। রাশিয়ান সব স্টেটের মতো লিথুয়ানিয়া নয়। যেহেতু এখানে ইউরো চলে তাই ইউরোপের যেসব অঞ্চলে ইউরো চলেনা সেসব অঞ্চল থেকে মানুষ চাকরি সন্ধানে চলে আসে লিথুয়ানিয়াতে। বাংলাদেশ থেকে অনেকেই অবৈধভাবে লিথুয়ানিয়াতে গেছে। তবে আমরা কখনও অবৈধভাবে কোথাও যাওয়াকে সমর্থন করিনা। আমরা চাই যারা বিদেশ যেতে চায় তারা অন্তত আমাদের এই ব্লগ সাইটটা পড়ুক। এখানে আমরা নানা ধরনের গবেষনামুলক প্রবন্ধ পোস্ট করি। এসব পোস্ট পড়লে আপনার বিদেশ সম্পর্কে জ্ঞান বাড়বে। আপনারা দালালের খপ্পরে পড়ার আগেই যদি আমাদের সহায়তা নিয়ে থাকেন তবে আমরা বলবো আপনি নিরাপদ ও সতর্ক হয়ে গেছেন ইতিমধ্যে। কারন আমরা দুটো জিনিষকে একেবারে ঘৃনা করি তা হলো অবৈধভাবে কোন দেশে গিয়ে বিপদে পড়া ও না জেনে আগেই টাকা পয়সা কোন দালালের হাতে তুলে দেয়া। দালাল অবশ্যই কোন ভেরিফায়েড এজেন্ট নয়।

যাইহোক, আপনি জব করার জন্য ইউরোপে কখনই অবৈধভাবে ঢুকবেন না। আমাদের সাহায্য নিন। অপেক্ষা করুন। তারপর সুজোগ এলে আবেদন করুন। ইউরোপে ঢোকার জন্য কখনও ধৈর্য্যহারা হবেন না। অধৈর্য্য মানুষ সহজেই দালালের টার্গেটে পড়ে যায়। লিথুয়ানিয়াতে কিছু কিছু জব আছে যেগুলো সাধারনতঃ লিথুয়ানিয়ানরা করেনা বা তাদের অভিজ্ঞতা এসব ব্যপারে সীমিত, সেসব জব আমরা করতে পারি। লিথুয়ানিয়াতে ভাল জবের মধ্যে রয়েছে রং মিস্ত্রী, কার্পেন্ট্রি, ওয়েল্ডিং, হেয়ার ড্রেসিং ইত্যাদি। এসব কাজগুলোর কিছু কিছু ইতিমধ্যে আমাদের হাতে এসেছে তবে যেহেতু সেনজেন বলে কথা তাই এসব ভিসা প্রসেসিং একটু কঠিন। তাছাড়া লিথুয়ানিয়ার এ্যামবাসি বাংলাদেশে নেই। আপনাকে ভিসা তুলতে দিল্লী যেতে হয়। কিছুদিন থাকতে হয়। তবে আমরা যদি আপনার হোটেল সিলেকশন করে দেই তবে দিল্লীতে দশ দিন থাকতে ও খেতে আপনার খরচ পড়বে মাত্র পাঁচ হাজার টাকা। তবে জব ভিসার জন্য আপনাকে একটি অনলাইন টেস্টে উপস্থিত হতে হবে। লিথুয়ানিয়ানরা ইংরেজী বোঝেনা, এটা তাদের জন্মগত দোষ। তারা রাশিয়ান বোঝে। তবে দোভাষীর মাধ্যমে এটা সহজেই চালানো যায়।

বর্তমানে আমাদের কিছু কিছু এজেন্ট লিথুয়ানিয়ায় কাজ করছেন। তাদের অফারের বিস্তারিত পাবেন আমাদের অফিশিয়াল সাইট www.visa24bd.com এ।

Monday, November 13, 2017

লিথুয়ানিয়ায় চাকরি ও অন্যান্য

লিথুয়ানিয়াতে কাজ করার জন্য অবশ্যই আপনার TRP থাকতে হবে। TRP ছাড়া আপনি লিথুয়ানিয়াতে কাজ করতে পারবেন না। লিথুয়ানিয়াতে লেখাপড়া চলাকালীন অবস্থায় আপনি সপ্তাহে ২০ ঘন্টা কাজের সুযোগ পাবেন এবং সামার ভেকেসনে ফুল টাইম কাজ করতে পারবেন।লিথুয়ানিয়াতে কাজ ততটা এভাইলেবল না ফরেইন স্টুডেন্টদের জন্য তবে আপনার যদি লিথুয়ানিয়ান ভাষার উপর কিছুটা দক্ষতা থাকে আর আপনি ইংরেজীতে ভালো হন তবে আপনি কাজ পেতে পারেন। যেহেতু লিথুয়ানিয়াতে মাসিক লিভিংকস্ট ১১০-১৬০ ইউরো সেহেতু বুঝতে হবে আপনার মাসিক বেতন ৮৫০- ১০০০ ইউরো এর বেশি হওয়ার কথা না যদিও ব্যাতিক্রম থাকতে পারে। অনেকেই প্রশ্ন করে থাকে যে পার্টটাইম কাজ করে কি টিউশন ফিস এবং লিভিংকস্ট ম্যনেজ করা যাবে কিনা?!!এই প্রশ্নের উত্তর টা একটু কম্পলিকেটেড কেননা লিথুয়ানিয়ার সার্বিক কাজের সুযোগ,বেতন,লিভিংকস্ট এবং টিউশনফি হিসেবে আপনি যদি জব পেয়েও থাকেন তাহলে বছর শেষে টিউশনফি ম্যানেজ করা সম্ভব।
চলুন এইবার নজর দেই লিথুয়ানিয়াতে সেটেলমেন্ট এর ব্যাপারে কি করতে হবে ওই দিকে…
অনেকে যখন বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা করতে আসেন তখন পড়াশুনা শেষ করে ইউরোপে সেটেল হতে চায়।

লিথুয়ানিয়াতে সেটেলমেন্ট এর প্রসঙ্গ:
আপনি লিথুয়ানিয়াতে আসার পর Temporary Residence Permit (TRP) পাবেন। লিথুয়ানিয়াতে পড়াশুনা শেষ হওয়ার পর আপনি ৬ মাসের জব সার্চিং ভিসা পাবেন। এই ৬ মাসের মধ্যে আপনি জব ম্যানেজ করতে পারলে আপনি ২ বছরের TRP পাবেন। ২ বছরের TRP শেষ হওয়ার পর আপনি Permanent Residence এর জন্য আবেদন করতে পারবেন।লিথুয়ানিয়াতে ১০ বছর থাকার পর আপনি নাগরিকত্ব এর জন্য আবেদন করতে পারবেন।
এই প্রসেডিউরগুলোর শুধুমাত্র সারাংশ করা হলো। এর মাঝে আরও অনেক পলিসি আছে যেইগুলেো সম্পর্কে জানার জন্য লিথুয়ানিয়ান ইমিগ্রেশনের ওয়েবসাইট ভিজিট করুন।

Tuesday, June 13, 2017

লিথুয়ানিয়ায় স্টুডেন্ট ভিসা প্রসেসিং মেড ইজি

লিথুয়ানিয়া পশ্চিম ইউরোপের বাল্টিক সাগরের তীর এর একটি সুন্দর দেশ যার আয়তন ৬৫,৩০০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ২.৯ মিলিয়ন। লিথুয়ানিয়া সেঞ্জেনভুক্ত দেশ হিসেবে ২০০৪ সালে ইউ তে যোগদান করে। ২০১৫ সাল থেকে লিথুয়ানিয়াতে ইউরো এর যাত্রা শুরু হয়। লিথুয়ানিয়া এর রাজধানী এর নাম ভিলনিয়াস।লিথুয়ানিয়া তার বর্ডার শেয়ার করেছে লাটভিয়া,পোল্যান্ড, বেলারুশ ও রাশিয়া এর সাথে।লিথুয়ানিয়া এর মানুষ এর মাথা পিছু গড় আয় ১৫, ৮৩৮  ইউএস ডলার।
খুব সম্ভবত ২০১৪ সাল থেকে বাংলাদেশ থেকে লিথুয়ানিয়াতে শিক্ষার্থী আসা শুরু করেছে। প্রথম বছর এ সংখ্যাটা ৫ এর কম থাকলেও দিন যাওয়ার সাথে সাথে সংখ্যাটাও কয়েক গুন বৃদ্ধি পেয়েছে ২০১৭ এর স্প্রিং সেশন পর্যন্ত । বাংলাদেশ এর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রথম পছন্দ আমেরিকা,কানাডা,ইউকে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তারপরেই রয়েছে উওর ইউরোপিয়ান ও নরডিক দেশগুলো । যার মধ্যে অনেক দেশে নানাবিধ জটিলতা রয়েছে যেমন রিকয়ারমেন্টস,টিউশন ফিস, ইংলিশ মিডিয়াম এর অপ্রাচুর্যতা এবং ভিসা জটিলতা। বিশেষ করে ব্যাচেলর লেভেলে রিকয়ারমেন্টস ফুলফিল করাটাই কঠিন। তাই বর্তমানে বাংলাদেশের স্টুডেন্টদের কাছে পশ্চিম ইউরোপ এর দেশগুলো অগ্রাধিকার পাচ্ছে শুধুমাত্র রিকয়ারমেন্টস ও ভিসা জটিলতা কম থাকার কারনে। এই দেশগুলোর মধ্যে লিথুয়ানিয়াতে বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পড়াশুনার জন্য আসে। ইউরোপ এর মধ্যে বিনা বেতনের পড়াশুনার দেশগুলোর পরে লিথুয়ানিয়া এর পড়াশুনার খরচ তুলনামুলক ভাবে অনেক কম এবং বর্তমানে প্রায় প্রত্যেকটি রেপুটেড ইউনিভার্সিটিতেই ইংলিশ মিডিয়াম চালু রয়েছে।
ইউরোপের অন্যান্য দেশ এর তুলনায় লিথুয়ানিয়ার লিভিং এক্সপেনস ও অনেক কম। লিথুয়ানিয়ায় বর্তমানে অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটিতে ইংলিশকোর্স চালু রয়েছে যার মধ্যে ইঞ্জিনিয়ারিং,ব্যবসা,আর্টস সহ প্রায় প্রত্যেকটি কোর্সের ই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী চালু রয়েছে।বাংলাদেশ থেকে যারা ব্যাচেলর করতে লিথুয়ানিয়া আসতে চাচ্ছেন তাদেরকে নূন্যতম উচ্চমাধ্যমিক/সমমান পাস হতে হবে। লিথুয়ানিয়াতে পড়াশুনা এর জন্য আপনার একাডেমিক কোয়ালিফিকেসন লিথুয়ানিয়ার সেন্টার ফর কোয়ালিটি এসেসমেন্ট ইন হাইয়ার এডুকেশন (SKVC) থেকে রিকোগনাইজ করাতে হবে যার জন্য আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কসিট (ব্যাচেলর লেভেল এর জন্য এসএসসি ও এইচএসসি এর সার্টিফিকেট ও মার্কসিট এবং মাস্টার্স লেভেল এর জন্য ব্যাচেলর লেভেল
এর সার্টিফিকেট ও মার্কসিট) ও পাসপোর্ট এর ফটোকপি নোটারি করে এবং এসকেভিসি ফরম  পূরন করে আপনার ইমেইল অ্যড্রেস উল্লেখপূর্বক নিম্নোক্ত A Gostauto g.12 Vilnius 01108; Phone:(8-5)2104772 এই ঠিকানায় কুরিয়ার যোগে পাঠাতে হবে। এই রিকগনিশন এর জন্য skvc কর্তৃপক্ষ ২১ কর্ম দিবস সময় নিয়ে থাকে। বর্তমানে ২০১৭ সালের এপ্রিল মাস থেকে নতুন নিয়মে আপনাকে skvc এসেসমেন্ট করার পূর্বেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে এবং উপরিউক্ত ডকুমেন্ট এর সাথে আপনাকে অবশ্যই প্রুফ অব পারপোস ডকুমেন্ট ও পাঠাতে হবে। ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে হয়ত অনেকের কাছে তাই একটু সহজ করে বলা উচিত।



ডকুমেন্ট চেকলিস্ট ফর SKVC
1.photocopy of certificate & marksheet of HSC & SSC (For Bachelor studies)
2.Photocopy of Certificate & Marksheet of Bachelor level (For masters studies)
3.Photocopy of Passport (Biometric pages only)
4.Proof of Purpose
All these documents must be notarised.
এইবার আসি প্রুফ অব পারপোস প্রসঙ্গে

আবেদনকারিকে অবশ্যই skvc অথরিটিকে একটি ডকুমেন্টস প্রদান করতে হবে যেটা কিনা প্রমান করে আপনি লিথুয়ানিয়া এর একটি ইউনিভার্সিটিতে আবেদন করেছেন এবং ঐ ইউনিভার্সিটি আপনাকে কন্ডিশনাল্লি এক্সেপট করেছে। অাপনি চাইলে আপনার এই ডকুমেন্ট টা আপনার ইউনিভার্সিটির মাধ্যমে enicnaric@skvc.lt এই এড্রেসে ইমেইল করতে পারবেন তবে তা অবশ্যই ইউনিভার্সিটি এর অফিসিয়াল ইমেইল এড্রেস থেকে পাঠাতে হবে। অথবা উপরেউল্লেখিত কাগজগুলোর সাথে কুরিয়ার করে পাঠাতে পারবেন।আপনি যখন ইউনিভার্সিটি তে এপ্লিকেশন করবেন এবং অফার লেটার পাবেন তখন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনাকে পরবর্তী করনীয় বলে দিবে এটা নিয়ে চিন্তার কোনো কারন নেই।
লিথুয়ানিয়াতে সব ইউনিভার্সিটিতে আবেদন এর জন্য আইইলটিএস বাধ্যতামূলক নয়। তবে রেপুটেড এবং ওয়ার্লড র‍্যান্কড ইউনিভার্সিটিতে আবেদন এর জন্য ইংলিশ প্রফিসিএনসি দক্ষতা নুন্যতম বি২ লেভেল থাকতে হবে। রিকয়ারমেন্টস এর জন্য ইউনিভার্সিটি এর ওয়েবসাইট চেক করা উচিত। ইউনিভার্সিটিগুলো সাধারনত আবেদনকারীর একটি মোটিভেশনাল ইন্টারভিউ নিয়ে থাকে স্কাইপ অথবা ভয়েস কলের মাধ্যমে। লিথুয়ানিয়াতে টিউশন ফিস ইউনিভার্সিটি ভেদে ভিন্ন হয়ে থাকে তবে ব্যাচেলর লেভেলে টিউশন ফিস গড়ে ১৩০০-৩৫০০ ইউরো পার ইয়ার এবং মাস্টার্স লেভেলে গড়ে ২৫০০-৪৫০০ ইউরো পার ইয়ার। প্রায় প্রত্যেকটি ইউনিভার্সিটিতেই টিউশন ফিস ভিসা আবেদনের পূর্বে পাঠিয়ে দিতে হয়।যদি ভিসা রিফিউজ হয় তবে ইউনিভার্সিটি টিউশন ফিস রিফান্ড করে দেয়(অবশ্যই ইউনিভার্সিটির টার্মস এন্ড পলিসি অনুযায়ী)।প্রত্যেকটি ইউনিভার্সিটিতে আবেদনের সময় অ্যপ্লিকেসন ফিস দেয়া লাগে।অ্যপ্লিকেসন ফিস সাধারনত গড়ে ৩৫-২০০ ইউরো।লিথুয়ানিয়াতে ইউনিভার্সিটি এর পাশাপাশি কিছু ভালো স্টেট ইউনিভার্সিটি অব এপ্লাইড সাইন্স (কলেজ) রয়েছে যেখানে ও অনেক ভাল সাবজেক্টে পড়াশুনার সুযোগ রয়েছে।
আপনি লিথুয়ানিয়াতে খুব কম খরচেই থাকতে পারবেন। থাকার জন্য ইউনিভার্সিটিগুলোতে ডরমিটরি রয়েছে। ডরমিটরিগুলোর চার্জ মাসে ৪৫-২০০ ইউরো। অনেক ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী আপনাকে ভিসা পাওয়ার পর আগাম কয়েক মাসের ডর্ম ফিস এবং ডিপজিট ব্যাংকের মাধ্যমে দেশে থেকে পাঠিয়ে দিতে হবে।
যেহেতু বাংলাদেশে লিথুয়ানিয়ার কোনো এম্বাসি নেই তাই আপনাকে একটু কষ্ট করে ইন্ডিয়া গিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে। আপনার জন্য এম্বাসিতে এপইন্টমেন্ট আপনার ইউনিভার্সিটি থেকে বুক করে দিবে।ইন্ডিয়াতে লিথুয়ানিয়ান এম্বাসিটি নয়াদিল্লীতে অবস্থিত। এম্বাসির ঠিকানা C-93 Anand Niketon,New Delhi,Delhi 110021,India.
এম্বাসির ডকুমেন্টস চেকলিস্ট:
১.কম্পলিট ভিসা ফর্ম।
২.ছবি ১ কপি ৩৫x৪৫ রঙিন(সাদা ব্যাকগ্রাউন্ড)।
৩.পাসপোর্ট
৪.হেল্থ ইনসুরেন্স। মেডিকেল কভারেজ হতে হবে ৩০,০০০ ইউরো।(আমার সাজেসন্স হলো swisscare থেকে কিনা কেননা এইটা অনলাইন থেকে কেনা যায় এবং অনেক সস্তা। আবার ভিসা রিফিউজ হলে টাকা রিফান্ড করে দিবে।
৫.ইউনিভর্সিটি কর্তৃক প্রদানকৃত ডকুমেন্টস।
৬.ব্যাংক স্টেটমেন্ট সর্বনিম্ন ৬-৭ লক্ষ টাকা। ব্যাংক স্টেটমেন্ট যদি কারো প্যারেন্টস এর একাউন্ট থেকে দেখানো হয় তাহলে একটি এফিডেভিট করা ভালো যেখানে উল্লেখ থাকবে যে যিনি স্পন্সর তিনি আপনাকে টাকা দিচ্ছেন এবং তার আয়ের উৎস উল্লেখ থাকবে। ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স ট্রান্সলেট করে দিতে পারেন।
৭.কনফার্ম রিজার্ভেশন সহ একটি বিমান টিকিট দিতে হবে। টিকিটটি কিনা লাগবে না শুধুমাত্র রিজার্ভেশন দিবেন এবং টিকিটির ইটিরিনারিতে অবশ্যই এবং অবশ্যই স্ট্যাটাস হতে হবে কনফার্মড(confirmed)

লিথুয়ানিয়ান এম্বাসি সাধারনত ভিসা ডিসিসন ইন্টারভিউ এর পরের ১৪ দিন এর মধ্যে দিয়ে থাকে। এই ১৪ দিন আপনাকে ইন্ডিয়াতেই থাকতে হবে। ইন্ডিয়ার কিছু শহর ঘুরে দেখতে পারেন এই কয়েকদিনে।
এম্বাসিতে আপনাকে কিছু সাধারন প্রশ্ন করা হবে এবং আমার মতে খুব শান্তভাবে প্রশ্নের উত্তরগুলো প্রদানের মাধ্যমে আপনার ইন্টেনশন ক্লিয়ার করতে পারলে এবং সকল ডকুমেন্টস ঠিকঠাক থাকলে ভিসা নিয়ে চিন্তার কিছু নেই কেননা ভিসা অফিসার আপনার ইন্টেনশন এবং কিছুটা ইংলিশ এর দক্ষতা যাচাই করবে। লিথুয়ানিয়ান এম্বাসি আপনাকে ১ বছর/৬ মাস বা যে কোনো ডিউরেশনের ভিসা প্রদান করতে পারে।
এইবার ভিসা পাওয়ার পর লিথুয়ানিয়া যাওয়ার পালা.. অহ অনেক পরিশ্রম করেছেন এইবার স্বপ্নের ইউরোপে আসার পালা…
যাইহোক ভিসা পাওয়ার পর ইউনিভার্সিটি তে কিন্তু এই খুশির খবরটা জানাতে ভুলবেন না। ইউনিভার্সিটি কে আপনার ফ্লাইট ডেট জানিয়ে দিবেন কেননা ইউনিভার্সিটি থেকে আপনার জন্য এয়ারপোর্ট পিকাপ এর ব্যবস্থা করা হবে এবং আপনার জন্য একজন মেন্টর দেয়া হবে যে কিনা আপনাকে প্রপার গাইড করবে সব সময়।

লিথুয়ানিয়াতে অবস্থানের জন্য আপনাকে অবশ্যই TRP এর জন্য আবেদন করতে হবে। লিথুয়ানিয়া এর TRP প্রথমে সাধারনত ১ বছরের জন্য দিয়ে থাকে তারপর থেকে এক্সটেন্সন করতে হবে। কিন্তু আপনার হয়তবা মনে প্রশ্ন আসতে পারে আমারতো ভিসা আছে তাহলে আমি কখন আবার এই TRP এর জন্য আ্যপ্লাই করবো???
তাই কিছু ব্যাপার ক্লিয়ার হতে হবে।
আপনি TRP এর জন্য কখন আ্যপ্লাই করবেন? আসুন জানি…
ধরেন আপনি ১ বছর এর ভিসা পেলেন তখন আপনাকে আপনার ভিসা শেষ হওয়ার ৪ মাস আগে TRP এর জন্য আবেদন করতে হবে। এক কথায় আপনাকে আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার ৪ মাস পূর্বে TRP এর জন্য আ্যপ্লাই করতে হবে।(ভিসা আপনি ১ বছর/৬ মাসের পেতে পারেন)

TRP এর জন্য আবেদন করার জন্যও আপনার কিছু ডকুমেন্টস লাগবে:
১.পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মেয়াদ ৬ মাসের পুরাতন হওয়া যাবে না যখন আপনি TRP জন্য আ্যপ্লাই করবেন। এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আপনাকে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দুতাবাস থেকে সত্তায়িত করাতে হবে। এর জন্য আপনাকে পোল্যান্ডে যেতে হবে।আবার এই সত্তায়িত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সহ ভিলনিয়াসে গিয়ে লিথুয়ানিয়ান একটি ননক্রিমিনাল এক্টিভিটিস প্রুফের ডকুমেন্টস নিতে হবে।
২.SKVC সার্টিফিকেট।
৩.কিছু ট্রান্সলেটেড ডকুমেন্টস ও ইউনিভার্সিটি কর্তৃক প্রদানকৃত ডকুমেন্ট।
৪.হেলথ ইন্সুরেন্স।
৫.ব্যাংক স্টেটমেন্ট।

আবার ব্যাংক স্টেটমেন্ট কেন?????অনেকেই মনে মনে বলতেছে একবার কত ঝামেলা করে ব্যাংক স্টেটমেন্ট শো করলাম আবার ব্যাংক স্টেটমেন্ট কেন লাগবে!!!
কিন্তু ভাই লিথুয়ানিয়ান রুলস কিভাবে অমান্য করবেন? আপনাকে আবারও ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। এইবার টাকার পরিমানটা ২৩০০ ইউরো। লিথুয়ানিয়ান একটি ব্যাংকে আপনার একাউন্ট এ এই টাকাটা রাখতে হবে এবং একটি স্টেটমেন্ট তুলতে হবে। এই স্টেটমেন্ট টাই আপনাকে প্রভাইড করতে হবে TRP আবেদনের সময়। টাকাটা আপনার একাউন্ট এ ২-৩ সপ্তাহ রাখতে হবে। আপনি চাইলে বাংলাদেশে আপনার একাউন্ট থেকে স্টেটমেন্ট টা নিতে পারবেন। ব্যাংক একাউন্ট চেক করা হতে পারে।

Sunday, May 21, 2017

স্টাডি ইন লিথুয়ানিয়া


বাল্টিক সাগরের তীরে দক্ষিণ ইউরোপে অপরূপ সৌন্দর্যের এক দেশ লিথুয়ানিয়া। ইউরোপীয় ইউনিয়নভুক্ত এ দেশে সফলভাবে পড়াশোনা শেষে রয়েছে স্থায়ীভাবে বসবাসের সুযোগ। সেনজেনভুক্ত একটি রাষ্ট্রে উন্নত পড়াশোনার মাধ্যমে আপনার সামনে খুলে যাবে পুরো ইউরোপের দরজা।
স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ রয়েছে লিথুয়ানিয়া। এর রাজধানী ভিলনিয়াস। এর পার্শ্ববর্তী দেশ লাটভিয়া, ডেনমার্ক, সুইডেন এবং পোল্যান্ড। লিথুয়ানিয়ার ক্লাইপেডিয়া ইউনিভার্সিটি দিচ্ছে স্বল্প খরচে মানসম্মত শিক্ষার সুযোগ। ভর্তি ফি, টিউশন ফি, বিমানভাড়াসহ সাড়ে ৪ থেকে সাড়ে ৬ লাখ টাকা খরচ করেই লিথুয়ানিয়ায় উচ্চ শিক্ষা নিতে পারবেন বাংলাদেশের শিক্ষার্থীরা।

কিছু প্রক্রিয়ার মাধ্যমে ঝামেলা ছাড়াই একজন শিক্ষার্থী ক্লাইপেডিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন। শিক্ষার্থীকে প্রথমে নিজের পছন্দের বিষয় বাছাই করতে হবে। এ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যের শিক্ষার্থীদের জন্যে রয়েছে আকর্ষণীয় সব বিষয়।

বিজনেস ম্যানেজমেন্ট, ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিং, নার্সিং, হোটেল ম্যানেজমেন্টসহ বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে শত‍াধিক বিষয়। বিষয় বাছাইয়ের পর শিক্ষা জীবনের সব পরীক্ষার তথ্য এবং পাসপোর্টের তথ্য পাঠাতে হবে ইউনিভার্সিটিতে। একই সঙ্গে ২০০ ইউরো অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে ব্যাংকের মাধ্যমে।

লিথুয়ানিয়ায় শিক্ষার্থীর এপ্রোভাল লেটারকে বলা হয়- এসকেভিসি লেটার। এ প্রক্রিয়ার জন্যে ৪ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে।

এসব প্রক্রিয়ার পরই ভারতের দিল্লির লিথুয়ানিয়া এম্বাসিতে ভিসার জন্যে আবেদন করবেন শিক্ষার্থী। এক সপ্তাহের মধ্যেই ভিসা হাতে চলে আসে। এরপরই লিথুয়ানিয়া যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়।

লিথুয়ানিয়ায় চাইলে শিক্ষার্থীরা পার্টটাইম চাকুরি করে নিজের খরচ চালাতে পারেন। অবশ্য শিক্ষার্থীর টিউশন ফির সঙ্গেই এক মাসের থাকা খাওয়ার খরচও দিতে হবে বিশ্ববিদ্যালয়কে।

টিউশন ফি ২ হাজার ১শ’ ইউরো থেকে ৪ হাজার ইউরো পর্যন্ত হয়। এখানেই ১ মাসের থাকা খাওয়ার খরচ অর্ন্তভুক্ত থাকে। টিউশন ফি জমা দেওয়ার সময় শিক্ষার্থীকে ন্যূনতম ৮ লাখ টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। আর প্রতিমাসে লিথুয়ানিয়া থাকতে একজন শিক্ষার্থীর জীবনযাপনের ধরনের ওপর নির্ভর করে ২০০ থেকে ৪০০ ইউরোর মতো খরচ হয়।

লিথুয়ানিয়া পড়াশোনার বড় সুবিধা হলো- এখানে সফলভাবে কোর্স সম্পন্ন করতে পারলে সেনজেনভুক্ত ২৬টি দেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া যায়। সেনজেনভুক্ত দেশগুলো হলো-অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথিউয়নিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও লিচেনস্টাইন।

আমাদের সাম্প্রতিক ক্রোয়েশিয়ার ভিসা

আমাদের সাম্প্রতিক ক্রোয়েশিয়ার ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা
নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা
নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।

গত সেমিস্টারের কানাডা ভিসা

গত সেমিস্টারের কানাডা ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা-২

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা-২

আমাদের চেক রিপাবলিক জব ভিসা -৩

আমাদের চেক রিপাবলিক জব ভিসা -৩

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৪

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৪

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৫

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৫

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৬

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৬

আমাদের গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা কপি

আমাদের গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা কপি

আমাদের সাম্প্রতিক গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা

আমাদের সাম্প্রতিক গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা

আমাদের গ্রীস জব ভিসা -৩

আমাদের গ্রীস জব ভিসা -৩

জার্মানীর ভিসা

জার্মানীর ভিসা

ফেসবুকে আমাদের লাইক দিন

....

ভিসা ক্লাব মেম্বারশিপ ফর্ম মোবাইল ভার্সন

ভিসা ক্লাবের মেম্বার হবার জন্য বিকাশ এ্যাপ থেকে নিচের কোডটি স্ক্যান করে পেমেন্ট করুন।

ভিসা ক্লাবের মেম্বার হবার জন্য বিকাশ এ্যাপ থেকে নিচের কোডটি স্ক্যান করে পেমেন্ট করুন।

আমাদের মূল সাইট থেকে ভিসা আবেদন করতে নিচের QR কোডটি স্ক্যান করুন

আমাদের মূল সাইট থেকে ভিসা আবেদন করতে নিচের QR কোডটি স্ক্যান করুন

Communication

-----------আমাদের সম্পর্কে----------


আমরা কোন এজেন্সি নই।আমরা ৪৫টি স্বয়ংসম্পুর্ন আলাদা আলাদা এজেন্সি নিয়ে গঠিত একটি এসোসিয়েশন।আমরা যেকোন দেশের ভিসার জন্য আপনাকে সহায়তা করি সদস্য এজেন্সিগুলোর মাধ্যমে কিন্তু আমরা কোন পারিশ্রমিক নেইনা কারন আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ বিদেশ গমনের ক্ষেত্রে সঠিক তথ্য পান এবং কোন ধরনের প্রতারনা ছাড়াই বিদেশ যেন গমন করতে পারেন। আপনারা আমাদের মাধ্যমে আবেদন করলে এটুকু বলতে পারি কোন ধরনের প্রতারনায় পড়বেননা। আমরা আপনাকে বলে দেবো আপনার নির্দিষ্ট দেশে গমনের প্রয়োজনে কোন এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এই ব্লগে মোট ৩৪৪ টি পোস্ট আছে। প্রতিটি পোস্টই অনন্য এবং গুরুত্বপূর্ন। কিন্তু প্রথম পাতায় মাত্র ১৬টি পোস্ট দেখাবে। নিচের সর্বশেষ পোস্টের নিচে দেখুন সবুজ Older Post বাটন রয়েছে। এটিতে ক্লিক করুন, পূর্ববর্তী পোস্টগুলো দেখাবে। অথবা পাশের ‘বিদেশ ফোল্ডারসমূহ’ কলাম থেকে ক্লিক করে আপনার পছন্দনীয় দেশের ব্যপারে জানুন । পৃথিবীর প্রতিটি দেশের ব্যপারে এখানে রয়েছে অতি গুরুত্বপূর্ন তথ্য যা আপনার কাজে লাগবেই। ধন্যবাদ।

কানাডা স্কুলিং ভিসা

CROATIA JOB VISA

আলবেনিয়া জব ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন))

রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন)

মাল্টা স্টুডেন্ট ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন)


এই ব্লগের পোস্ট সার্চ করুন



এই পেজটি দেখা হয়েছে সর্বমোট

-----------------------------------------------

আমাদের সবচেয়ে জনপ্রিয় অফার

/----কানাডা স্কুলিং ভিসা----\ বিদেশ যেতে ইচ্ছুক প্রার্থীর ফোন, সেবাগ্রহীতাদের পছন্দ ও অন্যান্য সুত্র বিবেচনায় বর্তমানে আমাদের সবচেয়ে জনপ্রিয় অফার হলো----কানাডা স্কুলিং ভিসা। কয়েকটি কারনে এ ভিসা অনন্য। ১। ৫-১৭ বছর বয়সী যে কোন স্কুলের ছাত্র ছাত্রী কানাডায় পড়তে যেতে পারবে। ২ নিশ্চিত ভিসা। ৩। কম সময়ে ভিসা। ৪। বাবা, মা ও ভাই বোন সাথে যেতে পারবে। ৫। কানাডাতে গার্ডিয়ান কাজ করতে পারবে ৬। তিন লাখ টাকায় ফ্যামিলি ভিসা

আমাদের দ্বিতীয় জনপ্রিয় অফার

/----সার্বিয়া জব ভিসা ----\ বিদেশ যেতে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের ফোন, সেবাগ্রহীতাদের পছন্দ ও অন্যান্য সুত্র বিবেচনায় বর্তমানে আমাদের দ্বিতীয় জনপ্রিয় অফার হলো----সার্বিয়া জব ভিসা কয়েকটি কারনে এ ভিসা দ্বিতীয় জনপ্রিয়। ১। উন্নত দেশ। ২। ফুলটাইম জব করা যায়। ৩। ভিসা পেতে ঝামেলা নেই। ৪। ফুল কন্ট্রাক্ট ভিসা। ৫। ভিসার আগে কোন টাকা প্রদানের প্রয়োজন নেই। ৬। এ্যামবাসি ফেস করার দরকার নেই।

ফেসবুকে আমাদের লাইক দিন

অনলাইনে ইংরেজী SPOKEN ENGLISH IELTS শিখুন CALL 01772369451

গত ৭ দিনের জনপ্রিয় পোস্টসমূহ

বিদেশ ফোল্ডারসমূহ

All materials are copyrighted by VISAS4U. Powered by Blogger.

Followers

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড আমেরিকা

আমাদের ভিসা রেকর্ড আমেরিকা

আমাদের ভিসা রেকর্ড ইউকে

আমাদের ভিসা রেকর্ড ইউকে

আমাদের ভিসা রেকর্ড মালয়শিয়া

আমাদের ভিসা রেকর্ড মালয়শিয়া

এই সাইটটি কপি পেস্ট মুক্ত। HTML এডিটিং এর মাধ্যমে এর টেক্সট কপি করা ব্লক করা হয়েছে।

IELTS সম্পর্কে জানুন

Menu :

.

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

Contact Us

Name

Email *

Message *

Blog Archive

Label Cloud

Popular Posts

Sample Text

Facebook

Labels