Follow us

শুধুমাত্র আমেরিকা কানাডা ইংল্যান্ড এর স্টুডেন্ট ভিজিট ভিসা
হোয়াটসএ্যাপ করুন ০১৭৭২৩৬৯৪৫১

Newsletter

আমেরিকার স্টেট ইউনিভার্সিটি, কানাডার নামকরা ইউনিভার্সিটিতে ভর্তি চলছে।আমেরিকা কানাডা ইউকে ফুল কন্ট্রাক্ট ভিসা 01772369451
Showing posts with label কানাডা ইমিগ্রেশন. Show all posts
Showing posts with label কানাডা ইমিগ্রেশন. Show all posts

Sunday, December 11, 2022

কানাডা স্কুলিং ভিসা কি

র্তমান সময়ের সবচেয়ে আলোচিত ভিসাটি হলো কানাডা স্কুলিং ভিসা। এই বিষয়ে গত ঈদের পর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত আমরা মেসেজ পেয়েছি ৪৫৩টি। প্রত্যেকের প্রশ্ন ছিল কম বেশী এমন ‘আমার ছেলেমেয়েকে কিভাবে কানাডার স্কুলে ভর্তি করতে পারি এবং আমি কি তাদের সাথে কানাডা যেতে পারব কিনা।’ কিন্তু ব্যস্ত থাকার কারনে আমরা তাদেরকে বিস্তারিত জানাতে পারিনি। তাই এই পোস্টে বিস্তারিত আলোচনা করলাম কানাডা স্কুলিং ভিসা নিয়ে।
এটা সেই সকল ছাত্র ছাত্রীদের জন্য যারা কেজি১ থেকে দশম শ্রেনীতে পড়ছে। এরা এখান থেকে ট্রান্সফার নিয়ে কানাডার যেকোন স্কুলে ভর্তি হবে। তারপর ভিসার জন্য দাঁড়াবে। এই ভিসায় এখন পর্যন্ত রিফিউজ হিস্টোরী নেই। এখানে ছাত্র ছাত্রীর সাথে বাবা ও মা ভিজিট ভিসা পাবেন কানাডার। তবে স্টুডেন্টকে অবশ্যই ১৮ বছরের নিচে হতে হবে। এদের লাগবেনা IELTS রেজাল্ট, লাগবেনা ইংরেজী দক্ষতা। কানাডাতে পরিবারসহ যাবার সবচেয়ে সহজ উপায় হলো এই ভিসা।
বাবা ও মায়ের যোগ্যতাঃ যেহেতু বাবা বা মা স্টুডেন্টের সাথেই ভিজিট ভিসা পাবেন তাই তাদের আর্থিক ব্যপারটা অগ্রগন্য। বাবা বা মায়ের এ্যাকাউন্টে ন্যুনতম ৩০ লাখ টাকা থাকতে হবে। এবং আয় ব্যয়ের কাগজপত্র থাকতে হবে অর্থাৎ টাকা কিভাবে আয় হলো তার প্রমানপত্র যাকে বলা হচ্ছে স্টেটমেন্ট অব ফান্ড। এর মধ্যে আপনার ব্যাংক সাপোর্ট ছাড়াও রয়েছে ব্যবসায়ের কাগজপত্র ও অন্যান্য সাপোর্টিভ পেপারস। এগুলো অবশ্য খুব সহজেই পাবেন। এজেন্টও সাহায্য করতে পারবে এই ক্ষেত্রে। জেনুইন ব্যাংক সাপোর্ট দিতেও পারেন তারা।
আবেদন ও ভিসা প্রক্রিয়াঃ সে যাই হোক, আপনার যদি সব পেপারস থাকে তবে আপনি কানাডার স্কুলে আবেদন করতে পারেন। স্কুল আপনার কাছ থেকে প্রাথমিক খরচ হিসাবে ৪০০ থেকে ৪৫০ কানাডিয়ান ডলার নেবে। তারপর আপনাকে একটি অফার লেটার পাঠাবে। এটি কন্ডিশনাল অফার লেটার। অনেক ক্ষেত্রে স্কুলকে অগ্রিম টিউশন ফি পাঠাতে হয়। এটি সাধারনতঃ দশ থেকে ১১ লাখ টাকা হয়। এটি আপনি আপনি ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা আপনাকে ভিসার পর টিউশন ফি পে করার সুজোগ করে দিতে পারি। এরপর আপনি অনলাইনে ভিসা ফি পে করে কানাডা ভিসার আবেদন করবেন। স্টুডেন্ট স্কুলিং ভিসার জন্য আবেদন করবে। মা বাবা ভিজিট ভিসার জন্য আবেদন করবে। স্কুলিং ভিসার এ্যামবাসি ফি ২১০০০ টাকা (ভিসা ফি ও এক্সপ্রেস)। ভিজিট ভিসার জন্য এ্যামবাসি ফি ৮ হাজার টাকা। ৯৯% ক্ষেত্রে আপনারা সবাই ভিসা পাবেন। এই ভিসা খুব কমই রিফিউজ হয়। এটি জানুয়ারী ও মার্চ সেমিস্টারের স্কুলিং ভিসা। তবে কানাডার স্কুলে নিচের শ্রেনীগুলোতে ভর্তির সময় অনেকটা শেষের দিকে। ভিসা হয়ে যাবার পর আপনি ফ্লাই করতে পারবেন। ঢাকা থেকে ফ্লাইট হবে। ভিসার পর আপনাকে ভিসা এজেন্টের সার্ভিস চার্জ প্রদান করতে হতে পারে। আপনি যদি ভিসার আগে টিউশন ফি পে করেন তবে সেটা হবে দুই লক্ষ টাকার মতো। যদি ভিসার পরে টিউশন ফি পে করেন তবে ভিসার পর দিতে হবে তিন লক্ষ টাকার মতো। জানুয়ারী সেমিস্টারে কানাডার স্কুলে ভর্তি হতে চাইলে আপনাকে এখনই ফাইল দিতে হবে।

আরও বিস্তারিত জানার জন্য আমাদের সাইটে যান http://www.visa24bd.com/view-visa…/offersviewdetail/376.html

Saturday, October 20, 2018

৫ লাখ টাকায় কানাডা স্টুডেন্ট ভিসা? ব্যপারটা কি?


কানাড স্টুডেন্ট ভিসা এখন জমজমাট ব্যবসা। চারপাশে তাকালেই দেখতে পাবেন অসংখ্য প্ল্যাকার্ড, সাইনবোর্ড, বিজ্ঞাপন-মাত্র ৫ লাখ টাকায় কানাডা ভিসা। আপনার মোবাইলেও হয়ত মেসেজ পাচ্ছেন এমন। আপনার ইমেইলেও আসছে এমন স্প্যাম মেইল। সমস্যা হলো যে কোনদিন কানাডার নামটাও শোনেনি বা জানেওনা এর পাশে কোন দেশ আছে সেও এখন কানাডার ভিসা প্রসেসিং করে। শুধু যে এটা ঢাকার মধ্যে সীমাবদ্ধ তাও নয়। এর খবর পাওয়া যাচ্ছে চট্টগ্রামে, পাওয়া যাচ্ছে সিলেটে, পাওয়া যাচ্ছে রাজশাহীতেও। আসলে ব্যপারটা কি? আসলে ব্যপারটা ঠগবাজী। আপনারা জানেন যে একসময় আমরা মাত্র দুই লাখ টাকায় কানাডা স্টুডেন্ট ভিসার জন্য অফার দিয়েছিলাম। প্রচুর ক্লায়েন্টও পেয়েছিলাম। কয়েকজনের ভিসা হবার পর দেখলাম আসল সমস্যা মাথাচাঁড়া দিয়ে উঠেছে। এদেরকে আগে টিউশন ফির কথা বলা হয়নি। এরা টিউশন ফি না দিয়েই যেতে চাচ্ছে। জাস্ট কানাডা ঢুকলেই হলো। কিন্তু তারা জানেও না যে ভাগ্য খারাপ হলে কানাডার এয়ারপোর্ট থেকেই ফিরে আসতে হবে তাদেরকে। তাই যখন বলা হলো এই দুই লাখের সাথে তাদেরকে আরও সাড়ে চার লাখ টাকা দিতে হবে টিউশন ফি হিসাবে তখনই বাধলো ঝামেলা। ফলে তাদের টোটাল পেমেন্ট দাঁড়ালো সাড়ে ছয় লাখ টাকা। এরপর বিমানভাড়া প্রায় একলাখ। দাঁড়ালো সাড়ে সাত লাখ টাকা। তাহলে তারা যে ৫ লক্ষ টাকা নিচ্ছে বিমানভাড়া ও টিউশন ফি ছাড়া তাহলে আপনার টোটাল খরচ দাঁড়াচ্ছে প্রায় সাড়ে দশ লাখ টাকা। এরপর মিনিমাম পাঁচশো ডলার এনডোর্স করতে হবে। সেই হিসাবে আপনাকে পে করতে হচ্ছে ১১ লক্ষ টাকা। তাই আমরা যখন এক সেমিস্টারের ফি সহ আট লাখ টাকা অফার দিলাম তাদের কাছে বেশী মনে হলো। তাদের কাছে ৫ লক্ষ টাকা কম মনে হচ্ছে। এই ব্যপারটা অনেকটা ফোন কোম্পানীগুলোর অফারের মতো। একটা প্যাকেজের দাম তারারাখে এভাবে মাত্র ৬৯৯ টাকা। মানুষের চোখে ৬ সংখ্যাটাই ধরা পড়ে। এটা যে ৭০০ টাকাই সেটা তার নজরে পড়েনা। এই সুত্র মেনে ব্যবসা করে যাচ্ছে এজেন্টরা। 
তাই কম টাকার অফারের ফাঁদে পা দিয়ে নিজের ভবিষ্যত নষ্ট করবেন না। কানাডা এখন আগের কানাডা নেই। সেখানে পড়তে গেলে আপনাকে পড়তেই হবে। কাজ করতে পারবেন কিন্তু পাশাপাশি দেখানো পড়াশোনা চালিয়ে যেতে হবে। তাই ভিসার পর টিউশন ফি দেয়ার জুড়ি নেই। একথা মেনে নিয়ে ভিসা প্রসেসিং শুরু করবেন।
আমাদের কানাডা স্টুডেন্ট ভিসার জন্য আপনার ফাইল দিতে হবে এই অকটোবর মাসের মধ্যেই। প্রথমে ভিসা ক্লাবের মেম্বার হোন তারপর আবেদন করুন আমাদের অফিশিয়াল ওয়েবসাইট www.visa24bd.com থেকে।


Monday, August 13, 2018

IELTS ছাড়া কানাডা স্টুডেন্ট ভিসা

কানাডাতে বর্তমানে জানুয়ারী ইনটেক চলছে। আমরা IELTS ছাড়া কাউকেই এই সেমিস্টারে কানাডায় আবেদন করতে বলিনি। তবে কিছু কিছু সিচুয়েশন বলে যে IELTS ছাড়াও আপনার ভিসা হতে পারে যেমন আপনি যদি ২০১৮ এ এইচএসসি পাশ করে থাকেন এবং আপনার সিজিপিএ যদি ৫.০ বা ন্যুনতম ৪.৫ হয়ে থাকে তবে আপনাকে বোনাফাইড বিবেচনা করা হতে পারে। তাই আপনি যদি ২০১৭-১৮ এর এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন তবে আপনি IELTS ছাড়াই আমাদের কানাডা স্টুডেন্ট ভিসার জন্য এ্যাপ্লিকেবল। আমরা সবসময় ভিসার ক্ষেত্রে সিচুয়েশন মেনে চলি। কানাডা ভিসার ব্যপারে আমরা হাইকমিশনকে খুব কাছ থেকে পর্যবেক্ষন করি প্রতিটি মূহুর্ত । তাই আমরা ভিসা তোলার ক্ষেত্রে দ্রুত আমাদের কর্মপদ্ধতি পরিবর্তন করে থাকি। আপনারা প্রতিদিন আমাদের ব্লগ সাইট পর্যবেক্ষন করবেন যেন প্রতি মুহুর্তের আপডেটটি আপনি পেতে পারেন। তাছাড়া আপনি যদি আমাদের ভিসা ক্লাবের মেম্বার হয়ে যান তবে আপনার মোবাইলে বা ইমেইলে বর্তমান ভিসা পরিস্থিতি এবং আমাদের অফার সম্পর্কে জানানো হবে। জানুয়ারী সেমিস্টারে IELTS ছাড়াই ২০১৭-১৮ এর এইচএসসি পাশ ক্যান্ডিডেটদের ভিসা হবার সম্ভাবনা শতকরা ৯০ ভাগ। তবে ভালো বিশ্ববিদ্যালয় ছাড়া ভিসা হবার সম্ভাবনা কম। ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সেপ্টেম্বরের মাঝামাঝির আগেই আমাদের কাছে আপনার সব ডক্যুমেন্ট পৌছাতে হবে।            

   

Saturday, August 04, 2018

কানাডা জব ভিসার ফাঁদে পা দেবেন না

এই বিষয়টা নিয়ে লেখার ইচ্ছা প্রবল থাকা সত্তেও কি কারনে যেন লেখা হয়ে ওঠেনি। অথচ এই বিষয়টা নিয়ে আরও আগেই লেখা উচিৎ ছিল।কানাডা জব ভিসা বলে কিছু নেই। জব ভিসা বলে কিছু থাকবেনা কেন? প্রতিটা দেশেই জব ভিসা করা যায় কিন্তু কানাডায় কারও জব ভিসা হয়েছে শুনেছেন কি? হয়তোবা শুনেছেন কিন্তু দেখেছেন কি? ইউ টিউবে নানা ধরনের প্রলোভোন মাখা ভিডিও পাবেন যেখানে নানা বক্তব্য শুনবেন, ভিডিও দেখবেন। অনেকেই বলছে কানাডার জব ভিসার জন্য এ্যাপ্লিকেশন নিজে নিজেই করা যায় এবং এজন্য কোন এজেন্ট দরকার হয়না। হাঃ হাঃ হাঃ হাঃ। যেখানে আমাদের ব্লগ সাইটে বাংলায় লেখা, “ মেম্বারশিপের টাকা না পাঠাতে চাইলে দয়া করে ফর্ম ফিলআপ করবেন না” এই কথাটাই পড়তে পারেন না অনেকেই । ফর্ম ফিলআপ করার পর ফোন দিলে বলেন, “কিসের টাকা ভাই? মেম্বারশিপের জন্য টাকা কেন লাগবে? অথচ তিনিই ফর্ম ফিল আপের সময় ৪০০ টাকা সিলেক্ট করেছেন। সে যাই হোক, শুনেছেন কখনও যে বাঙালী নিজে নিজে কোন ভিসা করেছে? হোক তা ইন্ডিয়ার ভিসা। 
হ্যাঁ, কানাডার জব ভিসা হয় তবে সেটা খুব কষ্টদায়ক ব্যাপার এবং অনেক শ্রমসাধ্য। আপনি হয়ত জানেন না যে, কানাডায় A, B, C, D এ ধরনের ভিসা রয়েছে। আপনার যদি কোন ধরনের ট্রেনিং না থাকে বা কোন স্কিল না থাকে তবে আপনি D ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এবং এই পর্যন্তই। তারপর? যখন কানাডার জব ব্যাংকে গিয়ে সার্চ দেবেন তখন দেখবেন অনেক জব আছে তবে সবগুলোর ল্যাংগুয়েজ রিকয়্যারমেন্ট হচ্ছে ফ্রেঞ্চ ও ইংলিশ। তারমানে আপনার IELTS দরকার হবে। বা আপনার পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা দরকার রয়েছে। যেমন ধরুন ডি ক্যাটাগরিতে একটা কাজের নাম এ্যাপেল পিকার বা আপেল বাগানে আপেল কুড়ানোর কাজ। এটাতেও তারা চাইছে নির্দিষ্ট কাজের জন্য অভিজ্ঞতা। আমাদের দেশে আপেল বাগান কই? বা আপনি হয়তঃ কিছুটা ইংরেজী শিখেছেন কিন্তু ফ্রেঞ্চ? চিন্তাও করেননি কখনও যে কানাডার জন্য ফরাসি ভাষা জানা দরকার আছে। তাই আপনি যখন কানাডার জব ভিসার জন্য কোন এজেন্টের কাছে যাবেন তখন তারা আপনার কাছ থেকে কিছু টাকা নিয়ে নেবে। এবং আপনাকে একটা জব অফার আনিয়ে দেবে। এরপর কোন জাল সার্টিফিকেট দিয়ে কানাডার এ্যামবাসি পর্যন্ত পৌছে দেবে। ব্যাস আপনার কানাডা যাওয়া হয়ে গেল। এভাবেই প্রতিদিন কানাডা যাচ্ছে শত শত মানুষ। ভুলেও কানাডার জব ভিসার ফাঁদে পা দেবেন না। তবে যারা খুব বেশী শিক্ষিত ও এক্সপিরিয়েন্সড কেবল তারাই কানাডার জব ভিসার কথা চিন্তা করতে পারেন।

Wednesday, August 01, 2018

কানাডা স্টুডেন্ট ভিসার জন্য IELTS কেন প্রয়োজন

পনারা সবাই জানেন কানাডা এতোবড়ো একটা দেশ যাকে মহাদেশ বললেও ভুল হবেনা। আর এতোবড়ো দেশের লোকসংখ্যা মাত্র তিন কোটি ছত্রিশ লাখ ২০১৬ এর আদমশুমারী মতে। বাংলাদেশর ১৯ কোটি জনসংখ্যা যদি কানাডার ভেতর ১০ গুন করে ভরা হয় তারপরও কানাডার একেকটা প্রদেশ ভরতে পারবেন না। তাই কানাডার মূল লক্ষ্য হলো এর জনসংখ্যা বাড়ানো যাতে করে তাদের জনশক্তি বাড়ে। তাই তারা চায় বিদেশ থেকে দক্ষ জনবল বিভিন্ন মাধ্যমে দেশে আনা। যারা অদক্ষ তাদের আসা বন্ধ করা। যেমন ধরুন স্টুডেন্ট ভিসার কথাই ধরা যাক। কানাডা চায় মেধাবীরা এদেশে আসুক যাতে তারা ভবিষ্যতে সেই দেশে উন্নতিতে তারা অবদান রাখতে পারে। এই চিন্তা করে তারা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে মেধা যাচাই করে দুটো বিভাগে যে তার সিজিপিএ কতো এবং ইংরেজীতে তার দক্ষতা কেমন। IELTS  ছাড়াও আমাদের অনেক ভিসা হয়েছে, সেক্ষেত্রে তারা সিজিপিএ দেখে ভিসা দিয়েছে। এরপর তারা জুন মাস থেকে IELTS ছাড়া ফাইলগুলো পুরোপুরি রিজেক্ট করা শুরু করে। এই অবস্থা দেখে আমরাও আমাদের ডিসিশন পরিবর্তন করি। পুরাতন বিজ্ঞাপন পরিবর্তন করে IELTS সহ যেসব ফাইল আছে সেগুলো নিতে শুরু করি। সেজন্য অনেকেই আমাদের ভুল বুঝেছেন যে আমরা আগে বলেছি IELTS ছাড়া ভিসা হবে এবং পরে বলছি IELTS লাগবে। খেয়াল রাখবেন আমরা আমাদের সব পোস্টেই আপডেটেড তথ্য সরবরাহ করি। কাউকে ভুল তথ্য সরবরাহ করে আমাদের কোন লাভ নেই। আমরা মূলত ব্লগার ছিলাম। মানুষের উপকারের কথা মাথায় রেখে কাজ করতে গিয়ে আমরা দেখলাম আমাদের বাঁচতে হবে। তাই মেম্বারশিপ করে ৪০০ টাকা নেয়া শুরু করলাম। এই ৪০০ টাকা ছাড়া আমাদের আর কোন লাভ নেই। আপনার ভিসা হলে এজেন্টের লাভ, আপনার লাভ। আর এই ৪০০ টাকার বিনিময়ে আপনি পাচ্ছেন আমাদের তথ্য, ভিসা সেবা। আপনি মেম্বার হলে আমরা আপনার জন্য একজন সঠিক ভিসা এজেন্ট খুঁজে দেব। যাকে আমরা বলছি ভেরিফায়েড এজেন্ট। আমরা ভেরিফাই করার কেউ নই। ভেরিফাই করবে সরকার, আমরা জাস্ট দেখে নেই যে তারা সত্যিকার অর্থে ভেরিফায়েড কিনা, যেমন তাদের এমপি লাইসেন্স আছে কিনা, তাদের আপডেটেড ট্রেড লাইসেন্স আছে কিনা, তারা প্রতিবছর সরকারকে কর দিচ্ছে কিনা, তাদের নিজস্ব অফিস আছে কিনা এবং পরিশেষে তাদের ট্র্যাক রেকর্ড কেমন অর্থাৎ তাদের ভিসা রেশিও কেমন ও তাদের নামে কোন হুলিয়া আছে বা অভিযোগ আছে কিনা। এ পর্যন্ত আমরা সারা দেশের অগনিত সৎ যোগ্য ভিসা এজেন্ট পেয়েছি ও তাদের সাথে কাজ করেছি ও করছি। কানাডার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও তাই। এখন আর IELTS ছাড়া ভিসা হবেনা।দয়া করে IELTS ছাড়া ভিসার জন্য দাঁড়াবেন না। দ্রুত IELTS পরীক্ষা দিয়ে নিন। IELTS পরীক্ষা তেমন কঠিন কোন বিষয় নয়। পরীক্ষা দিলেই আপনি 4.5 পাবেন। আর তাতেই চলবে। আপনার যদি ২০১৭-২০১৮ তে এইচএসসি থাকে তবে মার্কস যাই থাকুক আপনি IELTS পরীক্ষা দিয়ে নিন। ২০১৯ এর জানুয়ারী ইনটেকের জন্য ফাইল দেবার সর্বশেষ সময় এই অগাস্ট মাস। জানুয়ারীর জন্য এ্যামবাসি ফেস করবেন সেপ্টেম্বর বা অকটোবর মাসে। IELTS থাকলে আপনার ভিসা অনেকটাই নিশ্চিত হবে। আপনি যদি ২০১৭-২০১৮ এর এইচএসসির পরীক্ষার্থী হয়ে থাকেন তবে কানাডার ভিসার জন্য আমাদের ফোন দিন। এবং ভিসা ক্লাবের মেম্বার হয়ে আবেদন করুন।ভিসা ক্লাবের মেম্বার হবার জন্য নিচের ডান দিকের বাটন ও আবেদন করার জন্য বাম দিকের বাটনটি চাপুন।

আমাদের সাম্প্রতিক ক্রোয়েশিয়ার ভিসা

আমাদের সাম্প্রতিক ক্রোয়েশিয়ার ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা
নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা
নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।

গত সেমিস্টারের কানাডা ভিসা

গত সেমিস্টারের কানাডা ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা-২

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা-২

আমাদের চেক রিপাবলিক জব ভিসা -৩

আমাদের চেক রিপাবলিক জব ভিসা -৩

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৪

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৪

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৫

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৫

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৬

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৬

আমাদের গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা কপি

আমাদের গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা কপি

আমাদের সাম্প্রতিক গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা

আমাদের সাম্প্রতিক গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা

আমাদের গ্রীস জব ভিসা -৩

আমাদের গ্রীস জব ভিসা -৩

জার্মানীর ভিসা

জার্মানীর ভিসা

ফেসবুকে আমাদের লাইক দিন

....

ভিসা ক্লাব মেম্বারশিপ ফর্ম মোবাইল ভার্সন

ভিসা ক্লাবের মেম্বার হবার জন্য বিকাশ এ্যাপ থেকে নিচের কোডটি স্ক্যান করে পেমেন্ট করুন।

ভিসা ক্লাবের মেম্বার হবার জন্য বিকাশ এ্যাপ থেকে নিচের কোডটি স্ক্যান করে পেমেন্ট করুন।

আমাদের মূল সাইট থেকে ভিসা আবেদন করতে নিচের QR কোডটি স্ক্যান করুন

আমাদের মূল সাইট থেকে ভিসা আবেদন করতে নিচের QR কোডটি স্ক্যান করুন

Communication

-----------আমাদের সম্পর্কে----------


আমরা কোন এজেন্সি নই।আমরা ৪৫টি স্বয়ংসম্পুর্ন আলাদা আলাদা এজেন্সি নিয়ে গঠিত একটি এসোসিয়েশন।আমরা যেকোন দেশের ভিসার জন্য আপনাকে সহায়তা করি সদস্য এজেন্সিগুলোর মাধ্যমে কিন্তু আমরা কোন পারিশ্রমিক নেইনা কারন আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ বিদেশ গমনের ক্ষেত্রে সঠিক তথ্য পান এবং কোন ধরনের প্রতারনা ছাড়াই বিদেশ যেন গমন করতে পারেন। আপনারা আমাদের মাধ্যমে আবেদন করলে এটুকু বলতে পারি কোন ধরনের প্রতারনায় পড়বেননা। আমরা আপনাকে বলে দেবো আপনার নির্দিষ্ট দেশে গমনের প্রয়োজনে কোন এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এই ব্লগে মোট ৩৪৪ টি পোস্ট আছে। প্রতিটি পোস্টই অনন্য এবং গুরুত্বপূর্ন। কিন্তু প্রথম পাতায় মাত্র ১৬টি পোস্ট দেখাবে। নিচের সর্বশেষ পোস্টের নিচে দেখুন সবুজ Older Post বাটন রয়েছে। এটিতে ক্লিক করুন, পূর্ববর্তী পোস্টগুলো দেখাবে। অথবা পাশের ‘বিদেশ ফোল্ডারসমূহ’ কলাম থেকে ক্লিক করে আপনার পছন্দনীয় দেশের ব্যপারে জানুন । পৃথিবীর প্রতিটি দেশের ব্যপারে এখানে রয়েছে অতি গুরুত্বপূর্ন তথ্য যা আপনার কাজে লাগবেই। ধন্যবাদ।

কানাডা স্কুলিং ভিসা

CROATIA JOB VISA

আলবেনিয়া জব ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন))

রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন)

মাল্টা স্টুডেন্ট ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন)


এই ব্লগের পোস্ট সার্চ করুন



এই পেজটি দেখা হয়েছে সর্বমোট

-----------------------------------------------

আমাদের সবচেয়ে জনপ্রিয় অফার

/----কানাডা স্কুলিং ভিসা----\ বিদেশ যেতে ইচ্ছুক প্রার্থীর ফোন, সেবাগ্রহীতাদের পছন্দ ও অন্যান্য সুত্র বিবেচনায় বর্তমানে আমাদের সবচেয়ে জনপ্রিয় অফার হলো----কানাডা স্কুলিং ভিসা। কয়েকটি কারনে এ ভিসা অনন্য। ১। ৫-১৭ বছর বয়সী যে কোন স্কুলের ছাত্র ছাত্রী কানাডায় পড়তে যেতে পারবে। ২ নিশ্চিত ভিসা। ৩। কম সময়ে ভিসা। ৪। বাবা, মা ও ভাই বোন সাথে যেতে পারবে। ৫। কানাডাতে গার্ডিয়ান কাজ করতে পারবে ৬। তিন লাখ টাকায় ফ্যামিলি ভিসা

আমাদের দ্বিতীয় জনপ্রিয় অফার

/----সার্বিয়া জব ভিসা ----\ বিদেশ যেতে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের ফোন, সেবাগ্রহীতাদের পছন্দ ও অন্যান্য সুত্র বিবেচনায় বর্তমানে আমাদের দ্বিতীয় জনপ্রিয় অফার হলো----সার্বিয়া জব ভিসা কয়েকটি কারনে এ ভিসা দ্বিতীয় জনপ্রিয়। ১। উন্নত দেশ। ২। ফুলটাইম জব করা যায়। ৩। ভিসা পেতে ঝামেলা নেই। ৪। ফুল কন্ট্রাক্ট ভিসা। ৫। ভিসার আগে কোন টাকা প্রদানের প্রয়োজন নেই। ৬। এ্যামবাসি ফেস করার দরকার নেই।

ফেসবুকে আমাদের লাইক দিন

অনলাইনে ইংরেজী SPOKEN ENGLISH IELTS শিখুন CALL 01772369451

গত ৭ দিনের জনপ্রিয় পোস্টসমূহ

বিদেশ ফোল্ডারসমূহ

All materials are copyrighted by VISAS4U. Powered by Blogger.

Followers

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড আমেরিকা

আমাদের ভিসা রেকর্ড আমেরিকা

আমাদের ভিসা রেকর্ড ইউকে

আমাদের ভিসা রেকর্ড ইউকে

আমাদের ভিসা রেকর্ড মালয়শিয়া

আমাদের ভিসা রেকর্ড মালয়শিয়া

এই সাইটটি কপি পেস্ট মুক্ত। HTML এডিটিং এর মাধ্যমে এর টেক্সট কপি করা ব্লক করা হয়েছে।

IELTS সম্পর্কে জানুন

Menu :

.

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

Contact Us

Name

Email *

Message *

Blog Archive

Label Cloud

Popular Posts

Sample Text

Facebook

Labels