Follow us

শুধুমাত্র আমেরিকা কানাডা ইংল্যান্ড এর স্টুডেন্ট ভিজিট ভিসা
হোয়াটসএ্যাপ করুন ০১৭৭২৩৬৯৪৫১

Newsletter

আমেরিকার স্টেট ইউনিভার্সিটি, কানাডার নামকরা ইউনিভার্সিটিতে ভর্তি চলছে।আমেরিকা কানাডা ইউকে ফুল কন্ট্রাক্ট ভিসা 01772369451
Showing posts with label ইউরোপের জব ভিসা. Show all posts
Showing posts with label ইউরোপের জব ভিসা. Show all posts

Wednesday, February 10, 2021

সার্বিয়ার ভিসা নেয়ার সময় এখনই

পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া, এবং পশ্চিমে মন্টিনেগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা। দেশটির রাজধানী বেলগ্রেড। বর্তমানে আমাদের বিবেচনায় ভিসা প্রাপ্তির দিক থেকে এই দেশটিই ইউরোপের মধ্যে সবচেয়ে উপরে অবস্থান করছে।ইউরোপের প্রতিটা দেশই উন্নত, ক্রম উন্নয়নশীল ধাঁচের। তবে সেনজেনভুক্তির পর যেমন ইউরোপের সাতাশটি দেশ একত্রিত হয়ে একটি ইউনিয়ন ঘোষনা করেছে সার্বিয়া তেমন ইউনিয়নে পড়ে না। তবে সেনজেনভুক্ত না হলেও সার্বিয়া থেকে হাঙ্গেরি বা রোমানিয়া চলে যাওয়া যায় বলে আমাদের প্রার্থীদের মুখ থেকে খবর পেয়েছি। সে যাই হোক সার্বিয়াতে বর্তমানে প্রচুর জব ভিসা হচ্ছে। যারা জব ভিসা নিয়ে ইউরোপে ঢুকতে চায় তাদের জন্য সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে সার্বিয়া। কেননা এখানে যেতে গেলে আপ্না্কে খুব কষ্ট করতে হবেনা ক্রোয়েশিয়ার মতো। ক্রোয়েশিয়াতে যেমন ভারতে গিয়ে ফাইল জসা করতে হয় বা এ্যামবাসিতে উপস্থিত হতে হয় তেমন কিন্তু সার্বিয়াতে প্রয়োজন নেই। আপনি নিজে না উপস্থিত হয়েও এ্যামবাসি থেকে সার্বিয়ার ভিসা নিতে পারেন। সময়ও লাগে মাত্র এক মাস। যদিও এ্যামবাসিতে জমা হবার পর মাত্র পাঁচ দিনে ভিসা দেয়া হয় তারপরও পেপার প্রসেস করতে বেশ কিছু সময় লাগে। তাই আপনার যদি ইউরোপে চাকরি করার শখ থাকে তবে সার্বিয়া হতে পারে অনন্য। এখানে চাকরি করলে আপনি বিদেশী শ্রমিক ক্যাটাগরিতে যদিও ৪০০ ইউরো বেতন পাবেন কিন্ত পাশাপাশি থাকা ও খাওয়ার সুবিধা থাকায় আপনি এই টাকাটা সঞ্চয় করতে পারছেন। যদিও অনেক কোম্পানী আপনাকে থাকার সুবিধা দিলেও খাবার সুবিধা দেবেনা তারপরও মাসে আট হাজার টাকায় আপনি নিজের খাওয়াটা জোগাড় করতে পারবেন খুব সহজেই। সার্বিয়াতে সাধারনত: কন্সট্রাকশনের কাজ বেশী পাওয়া যায় তাই বলে ভাববেন না যে আপনাকে রাজমিস্ত্রীর কাজ করতে হবে। একটা বাড়ি বা মার্কেট নির্মান কাজের সাথে অনেক ধরনের কাজ জড়িত থাকে যেমন পাইপ ফিটিং, রড বাইন্ডিং, মিকচার মেশিন অপারেটর, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার, লেবার ইত্যাদি। এসব কাজ আপনি করতে পারবেন। বাংলাদেশের টাকার হিসাবে আপনি বেতন পাবেন চল্লিশ হাজার টাকার মতো। সবচেয়ে বড়ো ব্যপার হলো ইউরোপিয়ান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিষ। এটি পেলে আপনি সার্বিয়া থেকে ইউরোপিয়ান সেনজেনভুক্ত যে কোন দেশে কাজ করার জন্য চলে যেতে পারবেন। তাই আর দেরী কেন? আজই নেমে পড়ুন। আপনি যদি আমাদের ভেরিফায়েড এজেন্টের মাধ্যমে ভিসা করাতে চান তবে ফেসবুক পেইজে আসুন কারন এখানেই পরিপূর্ন ভিসা অফারটি পাবেন। আমাদের পেইজের ঠিকানা হলো: facebook.com/visamarketplace

Saturday, October 03, 2020

কিস্তিতে জব ভিসা

অবানিজ্যিক পরিধিতে VISA24BD সাধারন বিদেশগামী, চাকুরীতে বিদেশগামী, পড়াশোনার জন্য বিদেশগামী বাংলাদেশী নাগরিকদের জন্য অনেক ধরনের পরিকল্পনা প্রনয়ন করেছে গত আট বছর ধরে। এগুলোর বেশীরভাগই ছিল খেটেখাওয়া সাধারন মানুষ, কর্মজীবি ছাত্রছাত্রী বা ভ্রমনেচ্ছু যাত্রীদের নিয়ে। এবং জব ভিসার জন্য খুঁজে খুঁজে সেই সব সৎ বিশ্বস্ত ও পরিশ্রমী ভিসা এজেন্টদের বের করেছে যারা সাধারন যাত্রীদের জন্য নিরাপদ আশ্রয় হতে পারে। আট বছরের বেশী সময়ের ভেতর আমরা বহু সাধারন যাত্রীদের ভিসা করিয়েছি আমাদের বিশ্বস্ত এজেন্টদের মাধ্যমে। এ পর্যন্ত কোন বিদেশ যাত্রী বলতে পারবেনা যে VISA24BD এর কোন এজেন্ট তাদের সাথে প্রতারনা করেছে। 
২০২০ এ VISA24BD নিয়ে এলো এ বছরের সবচেয়ে আকর্ষনীয় এবং বিশ্ময়কর অফার কিস্তিতে জব ভিসা। আমরা দেখেছি ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বড়ো বড়ো দেশসমূহে জব ভিসাতে প্রচুর খরচ হয়ে থাকে একজন যাত্রীর। এতো খরচ করে জব ভিসাতে গিয়ে দেশে সে কোন টাকা রেখে যেতে পারেনা সংসার প্রতিপালনের জন্য। এ বিষয়টি মাথায় রেখে আমরা জব ভিসার এজেন্টদের সাথে কথা বলি। বারবার আলোচনা করে নেতিবাচক বিষয়গুলো বাদ দিয়ে ইতিবাচক বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয় এবং কিছু নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করে সিদ্ধান্ত নেয়া হয় কিস্তিতে জব ভিসার বিষয়টি। যেমন ধরুন একজন ছাত্র জব ভিসাতে রোমানিয়া যাবে। তার টাকা লাগবে সাত লাখ টাকা। কিস্তিতে তাকে প্রথম পর্বে ভিসার পর পরিশোধ করতে হবে মাত্র তিন লাখ টাকা। বাকি পরিশোধযোগ্য অংক ২৪টি ধাপে প্রদেয় থাকবে। এর ফলে জব ভিসা বা বিদেশ যাবার সময় যাত্রীর যে অমানবিক আর্থিক সংকট সৃষ্টি হয় সেটি অনেক কমে যাবে। এবং যাত্রী বিদেশে চাকুরী করে তার বাকী টাকা ধাপে ধাপে পরিশোধ করতে পারবে। এখানে যে বিষয়টি বলে নেয়া ভাল যে, অনেক সময় একজন এজেন্ট ভিসার কাজটি করেন না। তাকে সহায়তা করার জন্য আরও অনেকে এর মধ্যে জড়িত থাকে। ফলে কিস্তিতে ভিসার ব্যপারে একজন রাজী হলেও অন্যজন গররাজী থেকেই যান। তাছাড়া যাত্রীর পরবর্তিতে টাকা প্রদানের নিশ্চয়তা কোথায়? যেখানে দেশী ব্যাংকগুলোতে লোন নেবার পরে লোন পরিশোধ করার ক্ষেত্রে অনিয়ম চলে সেখানে বিদেশে চলে গেলে তার টাকা পাওয়ার নিশ্চয়তা কোথায়? তাই নিরাপত্তা ইস্যু নিয়ে ভাবনা চিন্তা করে VISA24BD নতুন কিছু পদ্ধতি অবলম্বন করেছে যাতে বিদেশ যাত্রীরা ২৪টি কিস্তিতে তাদের বিদেশ যাবার খরচ বিদেশে চাকরি করেই পরিশোধ করতে পারবে। এবং ভিসা এজেন্টরাও আগের চেয়ে বেশী ক্লায়েন্ট পাবেন এবং তাদের টাকার নিরাপত্তাও থাকছে। এ বিষয়ে VISA24BD প্রবাসী কল্যান ব্যাংকের সাথে কাজ করবে।
কিস্তিতে যে সমস্ত দেশে চাকরি ভিসায় সুজোগ দেয়া যাবে সে দেশগুলো হলো রোমানিয়া, ক্রোয়েশিয়া, আলবেনিয়া, মাল্টা। স্টুডেন্ট ভিসায় বা ভ্রমন ভিসায় কিস্তির সুবিধা পাওয়া যাবে না। 
তবে এখানে বলে রাখা ভাল, কারা আমাদের এই প্রজেক্টে অন্তর্ভুক্ত হবেন।
১। যাদের আর্থিক সামর্থ আমাদের কাছে অনুকুল বলে বিবেচিত হবেনা।
২। যারা বর্তমানে আমাদের ভিসা ক্লাব মেম্বার।
৩। ভিসা২৪বিডিডটকম কতৃক যাদের প্রফাইল পরিপূর্ন নিরাপদ হিসাবে গৃহীত হয়েছে।
৪। মেম্বার ছাড়াও যারা ফেসবুকে আমাদের সাথে ন্যুনতম ১ বছর ছিলেন ও নানা সময়ে লাইক ও কমেন্ট দিয়ে উৎসাহিত করেছেন।

যাদের ভিসা প্রসেসিং এর কাজ চলছে তারা এই প্রজেক্টে অন্তর্ভুক্ত হবেন না। তাদের চুক্তিপত্রে যতো টাকার কথা উল্লেখ ছিল ঠিক সেই পরিমান ফি ভিসার পরে অবশ্যই তাদের পরিশোধ করতে হবে। অনেক ক্ষেত্রে কিছু কিছু ভিসার খরচ কমেছে কিন্তু চুক্তিপত্রে যেখানে যা উল্লেখ ছিল সেখানে তাই প্রদেয় হবে।
কিভাবে এই প্রজেক্টে অন্তর্ভুক্ত হবেনঃ
১। প্রথমে আমাদের ভিসা ক্লাবের সদস্য হবার ফর্মটি পুরন করুন।
২। ভিসা২৪বিডিডটকমের মূল ওয়েব সাইটে যান ও সাইন আপ করুন।
৩। ভিসা২৪বিডিডটকমে আপনার ছবিসহ সকল তথ্য আপলোড করুন।
এরপর আমরা আপনার প্রদেয় সকল তথ্য যাচাই করবো নিজস্ব পদ্ধতিতে। ভিসা২৪বিডিডটকমে আপনার প্রদেয় সকল তথ্য কেবল আমরাই দেখতে পারি। ক্যান্ডিডেট প্রোফাইল থেকে বাইরের কেউ কখনও আপনার কন্ট্রাক্ট ডিটেইলস দেখতে পায়না।
৪। আপনার এলাকার কাউন্সেলর বা চেয়ারম্যান কতৃক একটি প্রত্যয়নপত্র আমাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিস কতৃক পাঠাতে হবে। (প্রত্যয়নপত্রের বিষয়বস্তু নির্ধারিত থাকবে।)
৫। সর্বশেষ আমাদের সাথে আপনার অভিভাবকের একটি চুক্তিপত্র করতে হবে।
ভিসা২৪বিডিডটকম কতৃক সংযোজিত এই পদ্ধতিতে সাধারন খেটেখাওয়া মানুষ যারা টাকার অভাবে বিদেশে গমন করতে পারতোনা, নতুন এই কিস্তিতে চাকরি ভিসার অফার পাওয়ার পর তারা বিদেশে যেতে পারবে। 

Sunday, August 16, 2020

কিভাবে ইউরোপের ভিসায় আবেদন করবেন

নেকেই জানতে চাচ্ছেন যে, করোনা সংক্রমনের পরের স্টেজে আমাদের কোন কোন দেশের ভিসার অফার আছে এবং কিভাবে ভিসা নেয়া যাবে। আপনার ইতিমধ্যে জানেন যে ভিসা২৪বিডি কোন এজেন্সি নয়। আমরা দেশের বিভিন্ন ভিসা এজেন্টের সাথে কাজ করি, এসব এজেন্ট ভেরিফায়েড এজেন্ট। বর্তমানে আমাদের কাছে আলবেনিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া মাল্টার জব ভিসা রয়েছে। আপনি এসব দেশে আবেদন করতে চাইলে দুই ভাবে করতে পারেন। এক মেম্বার হয়ে এবং মেম্বার ছাড়া। মেম্বার হয়ে আবেদন করতে চাইলে আপনাকে ১০০০ টাকা দিয়ে মেম্বার হয়ে আমাদের মূল অফিশিয়াল ওয়েবসাইট www.visa24bd.com এ আপনার সিভি আপলোড করে আবেদন করতে হবে। আর যদি মেম্বার ছাড়া আবেদন করতে চান তবে আমাদের ফেসবুক পেজ থেকে এ্যাপয়েন্টমেন্ট নিয়ে এজেন্ট অফিসে চলে আসবেন। সেখানেই আবেদন করবেন। বর্তমানে করোনা সংক্রমনের কারনে সীমিত সময়ের জন্য আমাদের সার্ভিস নাম্বার অন থাকছে। জরুরী কোন তথ্য জানার থাকলে 01772369451 নাম্বারে কল দেবেন সকাল ১০ থেকে বিকাল ৩টা। আমাদের ফেসবুক পেইজে ভিজিট করুন এখানে ক্লিক করে https://www.facebook.com/visamarketplace/

Monday, September 17, 2018

তুরস্ক স্টুডেন্ট ভিসা ও ইউরোপে প্রবেশ

তুরস্ক ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে এমন একটি দেশ যেখানে বইছে এশিয়া ও ইউরোপ দুই দেশের হাওয়া। অনেকে মনে করে তুরস্ক বুঝি মুসলিম দেশ। হ্যাঁ, এটি নামে একটি মুসলিম দেশ যাকে আমরা বলতে পারি মিক্সড মুসলিম কান্ট্রি। যেমন ইরানকে আমরা বলতে পারি।সেখানকার মেয়েরা মাথায় স্কার্ফ পরছে আবার জিনস প্যান্ট আর টি শার্ট পরছে। তুরস্কও এমন একটি দেশ যেখানে অনেকের মাথার চুল সোনালী আবার কারো কারো কালো। কখনও আবহাওয়া ঠান্ডা আবার কখনও গরম। পাশেই শহর ইস্তাম্বুল যেখান দিয়ে সহজেই ইউরোপের বুলগেরিয়ায় চলে যাওয়া যায়। ২০১০ এ আমরা তুরস্ক ও ইস্তাম্বুল পার হয়ে বুলগেরিয়া, তারপর সেখান থেকে রোমানিয়া, চেক রিপাবলিক ও সবশেষে জার্মানী ও ফ্রান্স পর্যন্ত ঢুকেছিলাম। যদিও থাকার ইচ্ছায় যাইনি এবং আমাদের কাছে শুধু তুরস্কের ভিসাই ছিল আমরা দেখতে চেয়েছিলাম যদি কারো ইচ্ছা থাকে তবে ইউরোপে ঢোকা ও সেনজেন কান্ট্রিগুলোতে ঢোকা অসম্ভব নয়। ইস্তাম্বুল থেকে ডিরেক্ট ট্রেন রাইডে চলে যাওয়া যায় বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে।আপনি ইচ্ছে করলে বাসে করেও ইস্তাম্বুল থেকে চলে যেতে পারেন বুলগেরিয়ার প্লভডিভ সিটিতে তারপর সেখান থেকে সোফিয়া বা ইউরোপের অন্য কোথাও। 
তুরস্ক থেকে ইস্তাম্বুল চলে যাওয়া যায় ঘন্টা দেড়েকেই। গোটা ইস্তাম্বুলটাই যেন বুলগেরিয়ার ভেতর ঢুকে বসে আছে। পাশেই গ্রীস, বুলগেরিয়া বা গ্রীস যেকোন দেশেই চলে যাওয়া যায় এখান থেকে। কিছু কিছু জায়গা আছে যেখানে গাড়ি চেক করে ও ড্রাইভিং লাইসেন্স চেক করে ছেড়ে দেয়া হয় তবে কাপিকুল বর্ডার যে বর্ডার যুক্ত করেছে তুরস্ক-বুলগেরিয়া-গ্রীসকে সেটা কিছুটা কঠিন মনে হয়েছে আমাদের কাছে। যাই হোক তেমন কোন চেকিং এ না পড়লে এই বর্ডার এড়িয়ে দুর দিয়ে বুলগেরিয়া ঢোকা কোন ব্যপার নয়। তাছাড়া এই বর্ডারে শত শত বড় বড় মালবাহি কন্টেইনার দাঁড়িয়ে থাকে। এদের যে কোন একটার সাথে কথা বলে নিলে এরা আপনাকে আনলোডার হিসাবে শো করে বুলগেরিয়া বা গ্রীসে ঢুকিয়ে দিতে পারে। সবচেয়ে বড়ো সমস্যা হলো তুরস্কের রাজধানী এরিয়া বা ইস্তাম্বুলে ইংরেজি কিছুটা হলেও মানুষ বোঝে তবে এই এরিয়াগুলোতে একেবারে ইংরেজী জানেনা মানুষ। আপনাকে শরীর নেড়ে নেড়ে কসরৎ করে বোঝাতে হবে এদের আপনি কি বলতে চান। এসব এলাকার মানুষ টাকা খুব বেশী চেনে। টাকা দিলে এখানে কি না হয়।
তুরস্কে স্টুডেন্ট ভিসা নিয়ে গেলে আপনি খুব সহজে ইউরোপিও দেশগুলোতে যেতে পারবেন।স্টুডেন্ট ভিসার জন্য ভিসাসফরইউ সরাসরি কাজ করছে তুরস্ক এ্যামবাসির সাথে। আমরা তুরস্কের ইউনিভার্সিটিগুলোতে এ্যাডমিশন থেকে শুরু করে ভিসা করা ও বিমান ভাড়াসহ ভিসার পর ৬লক্ষ ৫০ হাজার টাকা গ্রহন করি। এই টাকার মধ্যে এক সেমিস্টারের টিউশন ফি দেয়া থাকবে।আপনার এ্যাকাডেমিক রেজাল্ট এসএসসি ও এইচএসসিতে মিনিমাম ৩.০ থাকতে হবে এবং দুই বছরের বেশী ইয়ার গ্যাপ থাকতে পারবেনা।
ভিসা ক্লাবের মেম্বারশিপ নেবার পর আমাদের অফিশিয়াল ওয়েবসাইট এ যান ও আবেদন করুন। ভিসা ক্লাবের মেম্বার না হলে ওয়েব সাইট থেকে কোন আবেদনপত্র গ্রহন করা হয়না।


Friday, February 09, 2018

কে কোন দেশে যাবেন?....কিছু উপদেশ


বাংলাদেশীদের একটা সমস্যা আছে। খুব বড়ো সমস্যা। বিদেশ যাবার জন্য আপনারা প্রায়ই একটা ভুল করেন যে একসাথে অনেক দেশে যাওয়ার চেষ্টা করেন. হয়তো স্পেন যাওয়ার জন্য এগুচ্ছেন, আরেক জন খবর দিল, পর্তুগালে কাগজ দিচ্ছে. সাথে সাথে পর্তুগাল নিয়ে দৌড়া দৌড়ি শুরু করলেন. কেউ হয়তো আরেক দেশের কথা বললো, তখনই ওই দেশ নিয়ে তখনই মেতে উঠলেন।
এইভাগে তালগোল পাকিয়ে যায়। পরে কোথাও যাওয়া হয় না। যাবার আগে জানতে হবে কোন দেশে যাওয়া আপনার জন্য ভাল হবে। এই এ্যাসেসমেন্টের হিসাবে আপনি নিজে যদি চলতে পারেন তবে মনে করবেন আপনারই উপকার। আমাদের দীর্ঘদিনের উচ্চমাত্রার গবেষনার ফলাফল অনুসারে কয়েকটি দেশের ভিসা ও ক্যান্ডিডেট সম্পর্কে কিছু বলা দরকার। তবে গবেষনাপত্র প্রকাশ এখানে সম্ভব নয় কেননা পত্রটি প্রায় বারো পৃষ্ঠার। গবেষনাপত্রের সংক্ষিপ্ত রূপ এখানে তুলে ধরা হলো।
একজন মানুষ যখন গ্রামে থাকে তখন সে স্বপ্ন দেখে বিদেশে গিয়ে চাকরি করে ব্যাপক টাকা কামাবে এবং অচিরেই গ্রামে গিয়ে বিশাল একটি বাড়ি করবে এবং বিয়ে করে সুখী হবে এবং সেখানেই সারাটা জীবন কাটিয়ে দেবে। এই স্বপ্ন দেখা মানুষের সংখ্যা শতকরা নব্বুই জন। এই নব্বুই জনের হিসাবকে আমরা একটি গড় হিসাব বলে মেনে নিতে পারি। যখন এই মানুষটা ঢাকায় একজন ভিসা এজেন্টের অফিসে আসে তখন সে একটি ধাক্কা খায়। কারন স্বপ্ন ও বাস্তবতার ফারাকটা খুব বেশী। সে বেশী পড়াশোনা করেনি। নতুন পাসপোর্ট বানিয়ে ঢাকায় এসেছে আমেরিকা যাবে বলে। তার ধারনা টাকা দিলেই আমেরিকার ভিসা হয়ে যাবে। তাই এখানে পাকা কথা দিয়ে গ্রামে গিয়ে নিজের গাই গরুটা বেচে দিয়ে সব টাকা তুলে দেবে এজেন্টের হাতে তারপর ভোঁ করে চলে যাবে আমেরিকা। এরা হলো সেই নব্বুই ভাগের একজন, ধরে নিতে পারেন প্রতারনার শিকার হবে বলেই তার ঢাকায় আসা। কারন সে তার নিজের অবস্থান সম্পর্কে অজ্ঞ। সে যদি এজেন্টের কাছে তার আমেরিকার জব ভিসার খায়েসের কথা না বলে মালয়শিয়ার জব ভিসার আবেদন করতো তাহলে এতোদিনে তার মালয়শিয়ায় থাকার কথা।তাই আগে নিজের অবস্থান সম্পর্কে জানুন, আপনার পড়াশোনা নিয়ে ভাবুন। পাসপোর্টের অবস্থা নিয়ে চিন্তা করুন, টাকা পয়সার কথা চিন্তা করুন। তারপর ডিসিশন নিন কোন দেশে যাবেন। 
মনে করুন আপনি একজন স্টুডেন্ট। গ্রামের কোন কলেজ থেকে এইচএসসি পাস করেছেন সিজিপিএ ৪.০ নিয়ে। আইইএলটিএস করেননি এখনও। বা করেছেন, রেজাল্ট ৫ উঠেছে কোনমতে। আপনি কানাডা যাবার স্বপ্ন দেখতে পারেন। কিন্তু যে ইন্টার পাশ করেছে ২.৫ নিয়ে, আইইএলটিএস নেই। তার তো কানাডার স্বপ্ন দেখা উচিৎ নয়। যে ইন্টারে ৩.৫ পেয়েছেন এবং আইইএলটিএস নেই তিনিও কানাডা যাবার স্বপ্ন দেখতে পারেন। আমেরিকার বিষয়টা আলাদা। সাদা মনের মানুষ ট্রাম্পের কারনে আমেরিকার সব ভিসা প্রায় বন্ধই রয়েছে। তবে যে ভিসাটা আমেরিকা সবচেয়ে বেশী দেয় সেটা হলো ইমিগ্রেশন ভিসা। ধরুন আপনার কোন আত্মীয় থাকেন আমেরিকায়, তিনি আপনার জন্য আবেদন করেছেন। সেক্ষেত্রে আপনার ভিসাটা হতে পারে। তবে সেটাও মহা এ্যাসেসমেন্টের ব্যপার বলে সময়সাপেক্ষ। আপনার সাদা পাসপোর্ট সবসময় সাদা শার্টে লাল সসের দাগের মতো আপনার চরিত্র ফুটিয়ে তোলে। ভিসা অফিসার আপনার পাসপোর্ট দেখলেই বুঝতে পারেন যে আপনি ওদের দেশে গিয়ে কোথায় লুকোবেন। আপনি যতো ডিক্লেয়ার দেন যে আপনি ঠিক ঠিক এক মাস পর ফিরে আসবেন এবং একজন ফেরেসতা আপনার পক্ষে সাফাই গায় তারপরও তিনি আপনাকে ভিসা দেবেননা। কারন ্ঐ সসের দাগ! 
যাদের ইন্টার পাস করা আছে এবং টাকা পয়সা কম কিন্তু স্বপ্ন আছে তাদের ইউরোপে পড়তে যাওয়ার দরকার। অস্ট্রিয়া, হাঙেরী, পোল্যান্ড এর পাবলিক ইউনিভার্সিটিতে ফুল ফ্রি স্কলারশিপ দেয়া হয় যারা আইইএলটিএস এ ৬.০ পেয়ে থাকেন। তাই আপনার ইন্টারে যে রেজাল্টই থাকুক না কেন আপনি আইইএলটিএস শেষ করুন। চেষ্টা করুন ৬.০ তোলার। তাহলে আপনার এসব দেশে পড়তে কোন টাকা লাগবেনা । যাবার সময় একবারেই খরচ হবে ৫ লাখ টাকার মতো। তারপর থেকে ওখানে থাকার আর খাওয়ার খরচ ছাড়া আর কোন খরচ নেই। 
যাদের টাকা আছে এবং ইন্টারে ভাল রেজাল্ট আছে এবং আইইএলটিএস আছে তারা কানাডা বা আমেরিকার স্বপ্ন দেখবেন কোন সমস্যা নেই। অস্ট্রেলিয়ার স্বপ্ন দেখতেও পারেন। পারেন ইংল্যান্ডের স্বপ্নও দেখতে। কারন যদি আপনি সত্যিই পড়াশোনার জন্য আমেরিকা কানাডা বা অস্টেলিয়ায় যান তবে আপনার বাবার টাকার জোর থাকতে হবে। ওখানে গিয়ে পার্টটাইম জব করতে পারবেন তবে আমার মনে হয়না যে আপনি তা পারবেন। আর যদি ওসব দেশে গিয়ে চাকরি করার ইচ্ছে থাকে পড়াশোনার দিকটা বাদ দিয়ে আমি বলবো সেটা সবচেয়ে ভালো এবং আমি ওয়েলকাম জানাবো আপনাকে যে একটা বেস্ট ডিসিশন নিয়েছেন বলে।
জব ভিসা সবচেয়ে ভালো কেননা আপনি মিথ্যে কথা বলে বা মিথ্যে ডিক্লেয়ার দিয়ে বিদেশে যাচ্ছেন না। সরাসরি চাকরি করার কথা বলেই যাচ্ছেন। চাকরির জন্য ইউরোপের এখন দুটো দেশই খোলা আছে তা হলো চেক রিপাবলিক ও স্লোভাকিয়া। আপনি এই দুটো দেশে চাকরি করতে যেতে পারেন বা এখান থেকে ইউরোপের সেনজেনভুক্ত কোন দেশে চলে যেতে পারেন। আপনার ভিসা হতে সময় লাগতে পারে চার মাসের মতো। 
ফিজি বা মরিশাসের জব ভিসাও ভালো। ইউরোপের জব ভিসার চেয়ে খরচ কম বলে এসব দেশে মানুষের আগ্রহ বেশী। আপনার পাসপোর্টের কোন বিষয় এখানে বিবেচ্য নয়। কাজ করতে পারেন কিনা এখানে বিবেচ্য। বাংলাদেশের কাছাকাছি বলে মালয়শিয়ায় চাকরি নিয়ে অনেকে যেতে চায়। চাকরি নিয়ে মালয়শিয়ায় যাওয়াটাও সঠিক সিদ্ধান্ত অনেকের ক্ষেত্রে। 
অনেকে টুরিস্ট ভিসার জন্য আবেদন করে থাকেন। মনে রাখবেন টুরিস্ট বা ভিজিট ভিসার জন্য প্রধান শর্ত হলো আপনার পাসপোর্টে ভিসা আছে কিনা। ভিসা না থাকলে অনেক সময় কন্ট্রাক্টে ভিসা করাতে হয়। তবে বড়ো দেশের বেলায় এভাবে ভিসা করানো বেশ কষ্টের কাজ। তাই আমার সিদ্ধান্ত হলো আপনি সাদা পাসপোর্ট নিয়ে কোথাও দাঁড়ানোর চেয়ে কয়েকটা দেশ ঘুরে আসুন। তাহলে আপনার পাসপোর্টের দাম বাড়বে আর আপনার টাকাও কমবে।
আপনি যদি টুরিস্ট ভিসায় যান, তাহলেও ওসব দেশে থেকে যেতে পারবেন। টুরিস্ট ভিসায় গিয়ে কাজ করা অবৈধ তবে আরেকটা জিনিষ মনে রাখবেন, অবৈধ না হলে বৈধ হবার কোন সুজোগ নেই। তবে টুরিস্ট ভিসা নিয়ে কানাডা ঢুকলেও আপনি কাজ করতে পারবেন।
কয়েকটা উদাহরণ দিলাম। দেশ আরো আছে। দেশ টা বড় কথা না। বড় কথা আপনার জন্য কোন দেশ খাপ খায়। আপনার কতো টাকা আছে বা বাজেট আছে। আপনি আগে, দেশ পরে।
কেউ একটা আজগুবি দেশের নাম বলা মাত্র ঝাপিয়ে পড়া ঠিক না। যে দেশটা আপনার জন্য ভালো, তাতে স্থির থাকুন। যে দেশটা সকলের জন্য ভালো সেই দেশ আপনার জন্যও ভালো। কোন দেশ আপনার জন্য সঠিক এটা জানতে www.visa24bd.com এ যান এবং সাইন আপ করে আপনার রিজিউম পোস্ট করুন ছবি সহ। আমরা বলে দেবো কোন দেশে আপনার জন্য ভালো হবে।

Friday, November 03, 2017

আসছে ইউরোপের অনেক জব ভিসা

খুব শীগ্রি ভিসাসফর ইউ ইউরোপের আটটি দেশের প্রায় চল্লিশটি সতন্ত্র জব ভিসা পেতে চলেছে। এর মধ্যে নরওয়ে, সুইডেন, পর্তুগাল, ইউক্রেন, হাঙ্গেরী, স্পেন, পোল্যান্ড ও ফ্রান্স।আপনারা জানেন যে আমরা নিজেরা ভিসা প্রসেসিং করিনা বরং আমাদের ভেরিফায়েড ভিসা এজেন্ট দিয়েই আমরা তা করে থাকি। আমরা যা করি তা হলো প্রার্থীর সাথে কথা বলি এবং সঠিক তথ্য প্রদান করি ও আমাদের ভেরিফায়েড এজেন্টদের দিয়ে তাদের ভিসা প্রসেস করি। বাংলাদেশ থেকে প্রতিবছর কয়েক লাখ মানুষ মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া বা সিঙ্গাপুরে বহু টাকা খরচ করে অর্থ উপার্জন করতে যান। কিন্তু অসৎ মানুষের খপ্পরে যেমন সর্বস্ব হারান, তেমনি বাধ্য হন মানবেতর জীবনযাপন করতে। অথচ একটু পরিকল্পনা আর সঠিক দিকনির্দেশনা অনুযায়ী এগোতে পারলে সহজেই ইউরোপের দেশগুলোতে বৈধভাবে পরিশ্রম করে কাঙ্ক্ষিত জীবন পাওয়া সম্ভব।

অবৈধ উপায় ছাড়া ইউরোপে যাওয়া সম্ভব নয় বলে সাধারণ মানুষের মধ্যে একটি ভুল ধারণা আছে। তবে সঠিক উপায়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রসেস করতে পারলে ইউরোপের যেকোনো দেশে গিয়ে নিজের দক্ষতা অনুযায়ী কাজ করে বসবাস করা সম্ভব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইউরোপের দেশগুলোতে কাজ করার অভিজ্ঞতা থাকলে পরে স্থায়ী বসবাসের সুযোগ বা পিআর পাওয়া যায় সহজেই।

তবে ইউরোপে কাজ করার জন্য সবচেয়ে জরুরি হলো দক্ষতা। যদিও দক্ষতা ছাড়াও ইউরোপে অন্য উপায়ে কাজ পাওয়া সম্ভব ও ভিসা পাওয়া সম্ভব, তারপরও আমরা বেশী জোর দেব দক্ষতার ওপরই।

তাই যে কাজে দক্ষ হিসেবে কেউ ট্রেড স্কিল ওয়ার্কার ভিসা নিয়ে ইউরোপে যেতে চান, সে কাজে তাঁর ন্যূনতম অভিজ্ঞতা থাকতেই হবে। আর এই যোগ্যতা হবে শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার সম্মিলন। সেইসঙ্গে ইউরোপের কিছু দেশে ইংরেজিতে কিছু জ্ঞানেরও প্রয়োজন পড়ে।

এ মুহূর্তে স্বল্প সময়ে ও সহজে আবেদন করে যাওয়া যায়, ইউরোপের এমন কিছু দেশ সম্পর্কে কিছু ধারণা দেওয়া হলো।

নরওয়ে ও পোল্যান্ডে ট্রেড স্কিল জব ভিসা :

হোটেল, রেস্টুরেন্টে বা কনস্ট্রাকশন কাজে আপনার যদি পূর্ব অভিজ্ঞতা থাকে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ছয় মাসের ট্রেনিং থাকে, তাহলে আপনি চার মাসের মধ্যে চাকরিসহ নরওয়ে ও পোল্যান্ডে যেতে পারবেন। দেশ দুটিতে রয়েছে প্রচুর আয় করার সুযোগ, নিরাপদ জীবন এবং স্থায়ী বসবাসের সুযোগ পাওয়ার সম্ভবনা। জানেনই তো, নিরাপত্তার দিক থেকে নরওয়েকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ বলা হয়ে থাকে।

পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা :

পর্তুগালে জরুরি ভিত্তিতে দুই বছরের ভিসা করা সম্ভব। ২১ থেকে ৩৫ বছর বয়সী যে কেউ আবেদন করে যেতে পারেন উন্নত এই দেশটিতে। পর্তুগালে আবেদন করলে IELTS এবং বিশেষ সাক্ষাৎকারের প্রয়োজন হয় না। শুধু নির্দিষ্ট কিছু কাজের জন্যই এই দেশটিতে যাওয়া সম্ভব।

ইউক্রেন সিটিজেনশিপ প্রোগ্রাম :

প্রায় ১০ হাজার মার্কিন ডলার মাথাপিছু আয়ের দেশ ইউক্রেন। পৃথিবীর মধ্যে বর্তমান সবচেয়ে কম সময়ে পাসপোর্ট পাওয়া যায় দেশটিতে। বসবাস ও ব্যবসা করার জন্য রয়েছে অসাধারণ কিছু সুযোগ-সুবিধা। বাংলাদেশি নাগরিকদের জন্যও এই প্রোগ্রাম উন্মুক্ত রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলেই আপনি জানতে পারবেন আপনার সম্ভাবনা কতটুকু। করুন। এই প্রোগ্রামের অধীনে মাত্র এক বছরের মধ্যে ইউক্রেনের পাসপোর্ট পাওয়া সম্ভব।

আমাদের সাম্প্রতিক ক্রোয়েশিয়ার ভিসা

আমাদের সাম্প্রতিক ক্রোয়েশিয়ার ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা
নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা
নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।

গত সেমিস্টারের কানাডা ভিসা

গত সেমিস্টারের কানাডা ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা-২

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা-২

আমাদের চেক রিপাবলিক জব ভিসা -৩

আমাদের চেক রিপাবলিক জব ভিসা -৩

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৪

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৪

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৫

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৫

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৬

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৬

আমাদের গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা কপি

আমাদের গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা কপি

আমাদের সাম্প্রতিক গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা

আমাদের সাম্প্রতিক গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা

আমাদের গ্রীস জব ভিসা -৩

আমাদের গ্রীস জব ভিসা -৩

জার্মানীর ভিসা

জার্মানীর ভিসা

ফেসবুকে আমাদের লাইক দিন

....

ভিসা ক্লাব মেম্বারশিপ ফর্ম মোবাইল ভার্সন

ভিসা ক্লাবের মেম্বার হবার জন্য বিকাশ এ্যাপ থেকে নিচের কোডটি স্ক্যান করে পেমেন্ট করুন।

ভিসা ক্লাবের মেম্বার হবার জন্য বিকাশ এ্যাপ থেকে নিচের কোডটি স্ক্যান করে পেমেন্ট করুন।

আমাদের মূল সাইট থেকে ভিসা আবেদন করতে নিচের QR কোডটি স্ক্যান করুন

আমাদের মূল সাইট থেকে ভিসা আবেদন করতে নিচের QR কোডটি স্ক্যান করুন

Communication

-----------আমাদের সম্পর্কে----------


আমরা কোন এজেন্সি নই।আমরা ৪৫টি স্বয়ংসম্পুর্ন আলাদা আলাদা এজেন্সি নিয়ে গঠিত একটি এসোসিয়েশন।আমরা যেকোন দেশের ভিসার জন্য আপনাকে সহায়তা করি সদস্য এজেন্সিগুলোর মাধ্যমে কিন্তু আমরা কোন পারিশ্রমিক নেইনা কারন আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ বিদেশ গমনের ক্ষেত্রে সঠিক তথ্য পান এবং কোন ধরনের প্রতারনা ছাড়াই বিদেশ যেন গমন করতে পারেন। আপনারা আমাদের মাধ্যমে আবেদন করলে এটুকু বলতে পারি কোন ধরনের প্রতারনায় পড়বেননা। আমরা আপনাকে বলে দেবো আপনার নির্দিষ্ট দেশে গমনের প্রয়োজনে কোন এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এই ব্লগে মোট ৩৪৪ টি পোস্ট আছে। প্রতিটি পোস্টই অনন্য এবং গুরুত্বপূর্ন। কিন্তু প্রথম পাতায় মাত্র ১৬টি পোস্ট দেখাবে। নিচের সর্বশেষ পোস্টের নিচে দেখুন সবুজ Older Post বাটন রয়েছে। এটিতে ক্লিক করুন, পূর্ববর্তী পোস্টগুলো দেখাবে। অথবা পাশের ‘বিদেশ ফোল্ডারসমূহ’ কলাম থেকে ক্লিক করে আপনার পছন্দনীয় দেশের ব্যপারে জানুন । পৃথিবীর প্রতিটি দেশের ব্যপারে এখানে রয়েছে অতি গুরুত্বপূর্ন তথ্য যা আপনার কাজে লাগবেই। ধন্যবাদ।

কানাডা স্কুলিং ভিসা

CROATIA JOB VISA

আলবেনিয়া জব ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন))

রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন)

মাল্টা স্টুডেন্ট ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন)


এই ব্লগের পোস্ট সার্চ করুন



এই পেজটি দেখা হয়েছে সর্বমোট

-----------------------------------------------

আমাদের সবচেয়ে জনপ্রিয় অফার

/----কানাডা স্কুলিং ভিসা----\ বিদেশ যেতে ইচ্ছুক প্রার্থীর ফোন, সেবাগ্রহীতাদের পছন্দ ও অন্যান্য সুত্র বিবেচনায় বর্তমানে আমাদের সবচেয়ে জনপ্রিয় অফার হলো----কানাডা স্কুলিং ভিসা। কয়েকটি কারনে এ ভিসা অনন্য। ১। ৫-১৭ বছর বয়সী যে কোন স্কুলের ছাত্র ছাত্রী কানাডায় পড়তে যেতে পারবে। ২ নিশ্চিত ভিসা। ৩। কম সময়ে ভিসা। ৪। বাবা, মা ও ভাই বোন সাথে যেতে পারবে। ৫। কানাডাতে গার্ডিয়ান কাজ করতে পারবে ৬। তিন লাখ টাকায় ফ্যামিলি ভিসা

আমাদের দ্বিতীয় জনপ্রিয় অফার

/----সার্বিয়া জব ভিসা ----\ বিদেশ যেতে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের ফোন, সেবাগ্রহীতাদের পছন্দ ও অন্যান্য সুত্র বিবেচনায় বর্তমানে আমাদের দ্বিতীয় জনপ্রিয় অফার হলো----সার্বিয়া জব ভিসা কয়েকটি কারনে এ ভিসা দ্বিতীয় জনপ্রিয়। ১। উন্নত দেশ। ২। ফুলটাইম জব করা যায়। ৩। ভিসা পেতে ঝামেলা নেই। ৪। ফুল কন্ট্রাক্ট ভিসা। ৫। ভিসার আগে কোন টাকা প্রদানের প্রয়োজন নেই। ৬। এ্যামবাসি ফেস করার দরকার নেই।

ফেসবুকে আমাদের লাইক দিন

অনলাইনে ইংরেজী SPOKEN ENGLISH IELTS শিখুন CALL 01772369451

গত ৭ দিনের জনপ্রিয় পোস্টসমূহ

বিদেশ ফোল্ডারসমূহ

All materials are copyrighted by VISAS4U. Powered by Blogger.

Followers

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড আমেরিকা

আমাদের ভিসা রেকর্ড আমেরিকা

আমাদের ভিসা রেকর্ড ইউকে

আমাদের ভিসা রেকর্ড ইউকে

আমাদের ভিসা রেকর্ড মালয়শিয়া

আমাদের ভিসা রেকর্ড মালয়শিয়া

এই সাইটটি কপি পেস্ট মুক্ত। HTML এডিটিং এর মাধ্যমে এর টেক্সট কপি করা ব্লক করা হয়েছে।

IELTS সম্পর্কে জানুন

Menu :

.

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

Contact Us

Name

Email *

Message *

Blog Archive

Label Cloud

Popular Posts

Sample Text

Facebook

Labels

Popular Posts