Follow us

শুধুমাত্র আমেরিকা কানাডা ইংল্যান্ড এর স্টুডেন্ট ভিজিট ভিসা
হোয়াটসএ্যাপ করুন ০১৭৭২৩৬৯৪৫১

Newsletter

আমেরিকার স্টেট ইউনিভার্সিটি, কানাডার নামকরা ইউনিভার্সিটিতে ভর্তি চলছে।আমেরিকা কানাডা ইউকে ফুল কন্ট্রাক্ট ভিসা 01772369451
Showing posts with label নিউজিল্যান্ডের ভিসা. Show all posts
Showing posts with label নিউজিল্যান্ডের ভিসা. Show all posts

Monday, January 04, 2016

নিউজিল্যান্ডের ইমিগ্রেশন

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ উন্নত জীবনের আশায় পাড়ি জমিয়েছে উন্নত দেশগুলোতে। অস্ট্রেলিয়া মহাদেশের নিউজিল্যান্ড শান্তি ও সৌন্দর্যের দেশ। এই দেশে পড়াশুনার পাশাপাশি স্থায়ীভাবে বসবাসের জন্য পয়েন্ট ভিত্তিক যোগ্যতা প্রমাণ করতে হয়।

ভিসা ক্যাটাগরি
  • ইমিগ্রেশন ভিসা
  • ওয়ার্ক ভিসা
  • ফ্যামিলি ভিসা
  • ভিজিটর ভিসা
  • স্টুডেন্ট ভিসা

প্রয়োজনীয় পেশা
যে সকল পেশায় দক্ষ লোক নিউজিল্যান্ডে চাহিদা ব্যাপক সেইগুলো হল-
রেস্টুরেন্ট এন্ড ফুড সার্ভিস ম্যানেজার, প্রাইমারী প্রোডাকশন ম্যানেজার (এক্সেপ্ট এগ্রিকালচার), ম্যানেজমেন্ট প্রফেশনাল বিজনেস সার্ভিস, একাউন্টেটস, ইন্স্যুরেন্স এডজাস্টারস এন্ড ক্লেইমস এক্সামিনার্স, বায়োলজিস্ট এন্ড রিলেটেড সায়েন্টিস্ট, আর্কিটেকস্, স্পেশালিস্ট ফিজিশিয়ান্স, জেনারেল প্রাকটিশনার্স এন্ড ফ্যামেলী ফিজিশিয়ান্স, ডেন্টিস্ট, ফার্মাসিস্ট, ফিজিওথ্যারাপিস্ট, রেজিস্টার্ড নার্স, মেডিকেল রেডিয়েশন টেকনোলজিস্ট, ডেন্টাল থেরাপিস্ট, লাইসেন্সড প্রাকটিক্যাল নার্সেস, সাইকোলজিস্টেস, কেমিষ্টস, ইঞ্জিনিয়ারস, সোস্যাল ওয়ার্কার, শেফস, কুকস, কন্ট্রাকটরস এন্ড সুপারভাইজরস, কাপেন্ট্রি, কন্ট্রাকটরস এন্ড সুপারভাইজরস, ট্রেডস, ইলেকট্রিশিয়ানস, ইন্ডাসট্রিয়াল ইলেকট্রিশিয়ানস, প্লামবার্স, ওয়েল্ডার এন্ড রিলেটেড মেকানিক অপারেটরস, হেভি-ডিউটি ইক্যুইপমেন্ট মেকানিকস, ক্রেন অপারেটরস, ড্রিলার্স এন্ড ব্লাস্টার্স, সুপারভাইজরস, ওয়েল এন্ড গ্যাস ড্রিলিং এন্ড সার্ভিস ইত্যাদি।

ইমিগ্রেশনের শর্তাবলী
  • সুস্বাস্থ্য
  • সুচরিত্র
  • ইংরেজী ভাষায় দক্ষতা
  • বয়স ৫৫ বছরের নিচে
  • পয়েন্ট স্কোর কমপক্ষে ১০০ থাকতে হবে

পয়েন্ট তালিকা
নিউজিল্যান্ডে কর্মরতদের জন্য
বর্তমানে যারা নিউজিল্যান্ডে কোন কাজে ১২ মাসের উপরে কর্মকত
৬০ পয়েন্ট
পূর্বে এবং বর্তমানে যারা নিউজিল্যান্ডে কোন কাজে ১২ মাসের নিচে কর্মরত
৫০ পয়েন্ট

কর্মরতদের জন্য বোনাস পয়েন্ট (কাজের ক্ষেত্র এবং এলাকা ভিত্তিক)
কোন নির্দিষ্ট ভবিষ্যতের গ্রোথ এরিয়া
১০ পয়েন্ট
স্কিল ঘাটতিপূর্ণ এরিয়া
১০ পয়েন্ট
অকল্যন্ডের বাহিরের এরিয়া
১০ পয়েন্ট
পার্টনার জব বা জব অফার
২০ পয়েন্ট

কাজের অভিজ্ঞতা
২ বছর
১০ পয়েন্ট
৪ বছর
১৫ পয়েন্ট
৬ বছর
২০ পয়েন্ট
৮ বছর
২৫ পয়েন্ট
১০ বছর
৩০ পয়েন্ট

বোনাস পয়েন্ট (নিউজিল্যান্ডে কর্মরতদের জন্য)
১ বছর
৫ পয়েন্ট
২ বছর
১০ পয়েন্ট
৩ বছর বা অধিক
১৫ পয়েন্ট

বোনাস পয়েন্ট (নিউজিল্যান্ডে কর্মরত নির্দিষ্ট ভবিষ্যতের গ্রোথ এরিয়ায়/স্কিল ঘাটতিপূর্ণ এরিয়ায় কর্মরতদের জন্য)
২-৫ বছর
১০ পয়েন্ট
৬ বছর বা অধিক
১৫ পয়েন্ট

শিক্ষাগত যোগ্যতা
লেভেল ৪-৬
৪০ পয়েন্ট
লেভেল ৭ বা ৮
৫০ পয়েন্ট
লেভেল ৯ বা ১০
৬০ পয়েন্ট

বোনাস পয়েন্ট
নিউজিল্যান্ডে ২ বছরমেয়াদী ব্যাচলর ডিগ্রী পূর্ণ করার শিক্ষার্থী
১০ পয়েন্ট
নিউজিল্যান্ডে ১ বছরমেয়াদী পোষ্ট-প্র্যাজুয়েট ডিগ্রী পূর্ণ করার শিক্ষার্থী
১০ পয়েন্ট
নিউজিল্যান্ডে ২ বছরমেয়াদী পোষ্ট-প্র্যাজুয়েট ডিগ্রী পূর্ণ করার শিক্ষার্থী
১৫ পয়েন্ট
নির্দিষ্ট ভবিষ্যতের গ্রোথ এরিয়ায় শিক্ষা নিয়ে থাকলে
১০ পয়েন্ট
স্কীল ঘাটতিপূর্ণ এরিয়ায় থেকে শিক্ষা নিয়ে থাকলে
১০ পয়েন্ট
পার্টনার কোয়ালিফিকেশন-লেভেল ৪-৬
১০ পয়েন্ট
পার্টনার কোয়ালিফিকেশন-লেভেল ৭
২০ পয়েন্ট

ফ্যামিলি সার্পোট
নিকট আত্মীয় সার্পোট
১০ পয়েন্ট

বয়স (২০  ৫৫ বছর)
২০-২৯ বছর
৩০ পয়েন্ট
৩০-৩৯ বছর
২৫ পয়েন্ট
৪০-৪৪ বছর
২০ পয়েন্ট
৪৫-৪৯ বছর
১০ পয়েন্ট
৫০-৫৫ বছর
৫ পয়েন্ট

আইইএলটিএস
  • ইমিগ্রেশন ভিসার জন্য আইইএলটিএস পয়েন্ট কমপক্ষে ৬.৫ হতে হবে।
  • বিজনেস ভিসার জন্য আইইএলটিএস পয়েন্ট কমপক্ষে ৫ হতে হবে।
  • পার্টনার বা সন্তানদের জন্য (১৬ বছর বা উপরের) আইইএলটিএস পয়েন্ট কমপক্ষে ৫ হতে হবে।

বিবিধ
  • নিউজিল্যান্ডে জব অফার পাওয়া ইমিগ্রেশনের জন্য অতীব গুরুত্বপূর্ণ। কেননা জব অফার ছাড়া ১০০ পয়েন্ট মিলানোটা বেশ কষ্টসাধ্য।
  • নিউজিল্যান্ডে সার্চ ইঞ্জিন jobs4migrants এ জব খোঁজা যায়।
  • ইমিগ্রেশন ভিশার জন্য আবশ্যই সুচরিত্র অধিকারী হতে হবে। এজন্য পুলিশ সার্টিফিকেট লাগবে।

Sunday, January 03, 2016

নিউজিল্যান্ডের তথ্য

নিউজিল্যান্ড একটি দ্বীপ রাষ্ট্র। এটি অস্ট্রেলিয়ার প্রায় ২০০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে তাসমান সাগরে মধ্যে অবস্থিত। নিউজিল্যান্ডের রাজধানীর নাম ওয়েলিংটন। নিউজিল্যান্ডের দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ‘স্টুয়ার্ট দ্বীপ’ এবং ‘চাথাম দ্বীপ’। নিউজিল্যান্ডের আদিম অধিবাসীদের ভাষা হল মাওরি। ফিজি, টোঙ্গা এবং নুভেল কালেদোনি হল নিউজিল্যান্ডের প্রতিবেশী রাষ্ট্র। নিউজিল্যান্ডের পরিবেশ এবং প্রাণীকুল বৈচিত্র্যময়।
নিউজিল্যান্ডের অধিকাংশ মানুষ ইউরোপীয় বংশোদ্ভূত এবং স্থানীয় মাওরি হল সর্বাধিক সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক এশীয় বংশোদ্ভূত মানুষও এখানে বসবাস করে, বিশেষ করে শহর এলাকায়। ইংরেজি নিউজিল্যান্ডের সর্বাধিক প্রচলিত ভাষা।
নিউজিল্যান্ডের রাষ্ট্রপ্রধান হল ইংল্যান্ডের রাণী দ্বিতীয় এলিজাবেথ। তাঁর প্রতিনিধি নিউজিল্যান্ডের সরকার রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী। প্রকৃতপক্ষে রাষ্ট্রের রাজনৈতিক ক্ষেত্রে রাণীর কোন প্রভাব নেই, রাণী কেবল আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধান। গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীর অধীনস্থ সংসদই হল রাষ্ট্র ক্ষমতার অধিকারী। প্রধানমন্ত্রীই নিউজিল্যান্ডের সরকার প্রধান।
নিউজিল্যান্ড একটি উন্নত দেশ, এটি আন্তর্জাতিকভাবে প্রচলিত মানব উন্নয়ন সূচকের উপরের দিকে অবস্থান করে। এছাড়া দেশটির জীবন-যাত্রার মান, প্রত্যাশিত আয়ুষ্কাল, শিক্ষার হার, শান্তি ও অগ্রগতি, অর্থনৈতিক স্বাধীনতা, ব্যবসা-বাণিজ্যের সুযোগ, গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার রক্ষা ইত্যাদি ক্ষেত্রে অগ্রসরমান একটি দেশ। পৃথিবীর সর্বাধিক বাসযোগ্য শহরগুলোর মধ্যে নিউজিল্যান্ডের শহরগুলো অন্যতম।

নিউজিল্যান্ড সম্পর্কে কিছু তথ্য:
  • নিউজিল্যান্ডের রাজধানী: ওয়েলিংটন
  • আয়তন ও জনসংখ্যার দিক থেকে বৃহত্তম শহর এবং বৃহত্তম বাণিজ্যিক শহর - অকল্যান্ড (Auckland)
  • রাষ্ট্রীয় ভাষাসমূহ: English (95.9%), Māori (4.2%), NZ Sign Language (0.6%)
  • জাতিগত গোষ্ঠী: European/Other - 78%, Māori - 14.6%, Asian - 9.2%, Pacific peoples - 6.9%
  • স্বাধীনতা: নিউজিল্যান্ড যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় (from the United Kingdom)
  • আয়তন: ২৬৮ বর্গ কিমি. অথবা ১০৩ বর্গ মাইল (৭৪তম)
  • জনসংখ্যা: ২০১৫ আনুমানিক - ৪৬,৭৯,৭২৬ (১২৩তম)
  • ঘনত্ব: ১৬.১/বর্গ কিলোমিটার অথবা ৪১.৬/বর্গ মাইল
  • মুদ্রা: New Zealand dollar (NZD)
        ** 1.00 New Zealand dollar (NZD) = 57.84 Taka
  • মানব উন্নয়ন সূচক: ০.৯৫০ (অনেক উন্নত) এবং ২০তম
  • সময় স্থান: NZST (ইউটিসি+12)
    – গ্রীষ্মকালীন (ডিএসটি):  NZDT (ইউটিসি+13) (Sep to Apr)
  • ট্রাফিকের দিক:  বাম দিক (left)
  • কলিং কোড: +৬৪ (+64)
  • কান্ট্রি ডোমেইন: .nz
  • বিদ্যুৎ সরবরাহ: ২৩০ ভোল্ট/৫০ হার্জ
                          ** Single-phase voltage = 230 V
                          ** Frequency (hertz) = 50 Hz
                          ** প্লাগ ও সকেট টাইপ: টাইপ আই (Type I)


** টাইপ আই (Type I) প্লাগ ও সকেট  
                      ** টাইপ আই (Type I) প্লাগ ও সকেট সম্পর্কে                   
আরও বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন –
              –  টাইপ আই (Type I)


নিউজিল্যান্ডের আবহাওয়া 
নিউজিল্যান্ড এর জলবায়ু কিছুটা জটিল এবং এখানকার পাহাড়ি এলাকার আবহাওয়ায় বেশি ঠাণ্ডা। সময়ের সঙ্গে বছর জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ ৬০০ থেকে ১৬০০ মিমি। নিউজিল্যান্ডের গড় বার্ষিক তাপমাত্রা উত্তর প্রান্তে ১৬° C থেকে দক্ষিণ প্রান্তে ১০° C. নিউজিল্যান্ডের উষ্ণতম মাস হচ্ছে জানুয়ারি ও ফেব্রুয়ারি এবং শীতলতম মাস হচ্ছে জুলাই। গ্রীষ্মকালে নিউজিল্যান্ডের তাপমাত্রা ২০-৩০° C (৭০-৯০° F)এবং শীতকালে তাপমাত্রা ১০-১৫° C (৫০-৬০° F) থাকে।
নিউজিল্যান্ডে সাধারণত চারটি ঋতু দেখতে পাওয়া যায় –
  • গ্রীষ্মকাল (ডিসেম্বর - ফেব্রুয়ারি)
  • শরৎকাল (মার্চ - মে)
  • শীতকাল (জুন - আগস্ট)
  • বসন্তকাল (সেপ্টেম্বর - নভেম্বর)
নিউজিল্যান্ডে সবচেয়ে বেশি তুষারপাত হয় পর্বত এলাকায়। এর দক্ষিণাংশের দ্বীপ সমূহে এবং   উত্তরাংশের পাহাড়ি এলাকার দ্বীপ সমূহে বেশি তুষারপাত হয়। নিউজিল্যান্ডে বছরে একবার অথবা দুইবার তুষারপাত হয়।

নিউজিল্যান্ডের খাবার
নিউজিল্যান্ডের ১৪০০০ কিলোমিটারের বেশি এলাকা সমুদ্র তীরবর্তী হওয়ায় খাবারের তালিকা বিভিন্ন আকর্ষণীয় সী-ফুডে সমৃদ্ধ। ‘মার্লবরো সবুজ ঠোঁটযুক্ত ঝিনুক’, ‘সাউভিগনন ব্লাঞ্চ’ সহ আরও অন্যান্য জনপ্রিয় খাবার পাওয়া পাওয়া যায় নিউজিল্যান্ডে। এছাড়া রোয়াস্ট ল্যাম্ব, মাওরি হ্যাঙ্গি, মাছ ও চিপস, পনির ও ওয়াইন সহ আরও আকর্ষণীয় খাবার রয়েছে নিউজিল্যান্ডে। এছাড়াও প্রতি বছর মে মাসে Bluff Oyster and Food Festival এবং সেপ্টেম্বর মাসে Whitianga Scallop Festival হয় জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার প্রদর্শনের জন্য। 

নিউজিল্যান্ডের সংস্কৃতি, আচরণ ও শিষ্টাচার
নিউজিল্যান্ডের ৯৫.৯% মানুষ কথা বলে ইংরেজিতে, ৪.২% মাওরি ভাষায় এবং ০.৬% মানুষ নিউজিল্যান্ডের স্থানীয় ভাষায় কথা বলে। ইংরেজি হচ্ছে নিউজিল্যান্ডের অফিসিয়াল ভাষা।
নিউজিল্যান্ডের বেশি ভাগ মানুষ খ্রিস্টধর্ম পালন করে। এদের মধ্যে রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী মানুষের সংখ্যাই বেশি। এছাড়াও অ্যাংলিকান, প্রেসবাইটেরিয়ান সহ অন্যান্য খ্রিস্টধর্মাবলম্বী এবং হিন্দু, বৌদ্ধ, মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বী মানুষ বসবাস করে।
নিউজিল্যান্ডবাসীরা বন্ধুবৎসল, ভদ্র এবং অতিথিপরায়ণ। তাদের সংস্কৃতি এবং বিনয়ী আচরণ যে কাউকে অনেক সহজে নিউজিল্যান্ডবাসীর সাথে মিশতে সাহায্য করবে।

নিউজিল্যান্ডের অর্থনীতি
খনিজ সম্পদ, উৎপাদন শিল্প, বিদ্যুৎ, গ্যাস, কৃষি, পানি, এবং বর্জ্য নিষ্কাশন সেবা নিউজিল্যান্ডের  অর্থনীতির প্রধান অংশ। এছাড়া বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সামগ্রী উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রেও শীর্ষস্থানীয় দেশগুলোর কাতারে রয়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডে উচ্চ শিক্ষা ব্যবস্থা

সামাজিক নিরাপত্তা, শান্তি পূর্ণ এবং আধুনিক জীবন ব্যবস্থার দেশ নিউজিল্যান্ড। সাগর ঘেরা এই দেশ বাংলাদেশী ছাত্র ছাত্রীদের আন্তর্জাতিক মানের পড়াশুনার জন্য একটি সম্ভবনাময়ী দেশ। পৃথিবীর যেসব দেশ নাগরিকত্ব প্রদান করে তাদের মধ্যে নিউজিল্যান্ডই একমাত্র দেশ যারা সরাসরি এবং তুলনামূলকভাবে খুব সহজেই নাগরিকত্ব প্রদান করে থাকে।

মোট আয়তন এর তুলানায় জনসংখা কম হওয়ার বাংলাদেশের এবং বিভিন্ন দেশ থেকে যাওয়া যোগ্য ছাত্র ছাত্রীদের নিউজিল্যান্ড সরকার নাগরিকত্ব প্রদান করে থাকে। বাংলাদেশের শিক্ষার্থীর জন্যে খুব অল্প খরচে উন্নত মানের পড়াশুনার সুযোগ রয়েছে নিউজিল্যান্ডে। তাছাড়া পড়াশুনার পাশাপাশি খন্ডকালীন কাজ করার সুযোগ আছে এই দেশে। নিউজিল্যান্ড উচ্চতর শিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীকে অবশ্যই IELTS স্কোর থাকতে লাগবে। কোর্স এবং লেভেল উপর নির্ভর করে IELTS স্কোর বিবেচনা করা হয়।
শিক্ষাগত যোগ্যতা নুন্যতম উচ্চ মাধ্যমিক অথবা সমমান এর হলে একজন শিক্ষার্থী নিউজিল্যান্ডে উচ্চ শিক্ষার জন্যে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক অথবা সমমান শিক্ষার্থী এর জন্য IELTS স্কোর সর্বোনিম্ন ৫.৫ . স্নাতক এবং স্নাতকোত্তর উচ্চ শিক্ষা নিতে IELTS স্কোর ৬-৬.৫ লাগে।
নিউজিল্যান্ডে কোন শিক্ষার্থীর পড়াশুনায় বিরতি থাকলে তাকে অবশ্যই যথাযথ কারণ এবং প্রমানপত্র দেখাতে হয়। একজন শিক্ষার্থী নিউজিল্যান্ড পড়াশুনার জন্য যেতে সর্ব মোট ১২ লক্ষ টাকা খরচ হয়। তবে শিক্ষার্থী কে তার অথবা তার পরিবার (বাবা ,মা ,ভাই বোন ) এর ব্যাংক একাউন্টের হিসাবে ২৫-৩০ লক্ষ টাকা দেখাতে হয়। তবে মনে রাখতে হবে যে শুধু টাকা দেখালেই হবেনা টাকার উত্স, সরকারি কর ও অন্যানো কাগজপত্র দেখাতে হবে।

নিউজিল্যান্ডে এক বছর বা দেড় বছর পড়াশুনা করার পর একজন শিক্ষার্থী এক বছরের জন্য চাকুরী খোঁজার অনুমতি পায়। যে বিষয়ে পড়াশুনা করেছে সেই বিষয়ের উপর যেকোনো একটি চাকুরী পেলেই দুই বছরের পূর্ণ সময় কাজ করার অনুমতি প্রদান করে নিউজিল্যান্ড সরকার। মোট চার থেকে সাড়ে চার বছরের মধ্যে দুই বছরের অভিজ্ঞতা হলেই নাগরিকত্তের জন্য আবেদন করতে পারবে।

যেকোন শিক্ষার্থী নিজেই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারে। তবে ভিসা আবেদন পদ্ধতি জটিল হবার কারণে ভুল ভ্রান্থীর সম্ভবনা থাকে। যেহেতু বাংলাদেশে নিউজিল্যান্ড এর দুতাবাস নেই সেক্ষেত্রে শিক্ষার্থীকে ইন্ডিয়াতে অবস্থিত নিউজিল্যান্ড দুতাবাসে আবেদনপত্র সহ প্রয়োজনীয় কাগজ পত্র টি টি সার্ভিস এর মাধ্যমে পাঠাতে হয়। কাগজপত্রের সত্যতা যাচাই করতে অথবা নিউজিল্যান্ড সরকার অনুমোদিত স্টুডেন্ট ভিসা ইমিগ্রেশন অ্যাডভাইযারের সাহায্য নিতে হয়। এর ফলে স্টুডেন্ট ভিসা পেতে সুবিধা হয় এবং নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থা ও এর কার্যপ্রণালী সম্পর্কে সঠিক ভাবে জানা যায়।

নিউজিল্যান্ডে উচ্চ শিক্ষা ব্যবস্থা: স্টেট অফ দ্যা আর্ট সুবিধার সাথে গুণগতমানের শিক্ষা প্রদান, চমৎকার পড়াশুনার পরিবেশে এবং সাপোর্ট সার্ভিসের সাথে গুনগতমানের শিক্ষা প্রদানের খ্যাতি আছে নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ সিস্টেমের উপর ভিত্তি করে তৈরী যার ফলে সমগ্র বিশ্বে গ্রহণযোগ্য।
নিউজিল্যান্ডের এডুকেশন সিস্টেম

 

বিশ্ববিদ্যালয়

নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র শিক্ষারই না গবেষণা ও উন্নয়নেরও কেন্দ্র। আটটি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আছে যারা বিভিন্ন বিষয়ে গুণগত মানের শিক্ষা শিক্ষা প্রদান করে। এগুলো হল:

নিউজিল্যান্ড কোয়ালিফিকেশন অথরিটি (NZQA), নিউজিল্যান্ডের একটি সরকারী প্রতিষ্ঠান যা সব আন্তর্জাতিক শিক্ষা প্রোগ্রামের অনুমোদন দেয় এবং মান নিয়ন্ত্রণের জন্য দায়বদ্ধ। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ মান পরীক্ষা ছাড়াও, নিউজিল্যান্ড ভাইস চ্যান্সলর’স কমিটি (NZVCC)) দ্বারা গুণগতমান নিশ্চিত করার একটি কেন্দ্রিয় অডিট সিস্টেম প্রতিষ্ঠান ও প্রোগ্রাম উভয় পর্যায়ে গ্রহণ করা হয়।
** যোগ্যতা: সার্টিফিকেট থেকে ডক্টরেট স্তর পর্যন্ত কোর্স অফার করে।

কলেজ অব এডুকেশন

নিউজিল্যান্ডের কলেজ অব এডুকেশন প্রাক শৈশব শিক্ষা বিদ্যালয় এবং বিশেষ শিক্ষাবিদদের সাথে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন কোর্স অফার করে। নিউজিল্যান্ডের এমন ছয়টি প্রতিষ্ঠান আছে যারা স্বায়ত্তশাসিত যদিও তারা ইউনিভারসিটি অব ঐকাটো ইন হ্যামিলটন, নিউজিল্যান্ডের অনুমদিত।
** কোর্স কন্টেন্ট এবং শিক্ষাবর্ষ বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভরশীল।

পলিটেকনিকস এন্ড ইনস্টিটিউট অব টেকনোলজি

পলিটেকনিকস ঐতিহ্যগতভাবে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত থাকলেও এই ফাংশন অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষে বছর বছর প্রসারিত হয়েছে। অনেক পলিটেকনিকস প্রায়োগিক এবং প্রযুক্তিগত উভয় ক্ষেত্রে গবেষণা কর্মকান্ডে জড়িত।
** যোগ্যতা: পলিটেকনিকস কিছু নৈবেদ্য পূর্ণ ডিগ্রীসহ সার্টিফিকেট স্তরের কোর্স থেকে স্নাতকোত্তর পর্যায়ের অধ্যয়ন অফার করে।

নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ পলিটেকনিক ইনস্টিটিউট:

প্রাইভেট টারশিয়ারি ইনস্টিটিউট

প্রাইভেট টারশিয়ারি ইনস্টিটিউট বিকল্প অধ্যয়নের অপশন প্রদান করে। এই ইনস্টিটিউটগেলোর সংখ্যা ক্রমবর্ধমান এবং হসপিটালিটি, কম্পিউটার স্টাডিজ, কোয়ালিটি ম্যানেজমেন্ট এবং সাচিবিক বিদ্যা ইত্যাদি বিষয়ে প্রোগ্রাম অফার করে।বর্তমানে নিউজিল্যান্ডে ৮৬০-এর অধিক প্রাইভেট ট্রেনিং প্রতিষ্ঠান (PTEs) আছে। প্রাইভেট টারশিয়ারি ইনস্টিটিউট দ্বারা দেওয়া সকল ডিগ্রী নিউজিল্যান্ড কোয়ালিফিকেশন অথোরিটি থেকে স্বীকৃতি প্রাপ্ত।

শিক্ষাবর্ষ

দক্ষিণ গোলার্ধে শিক্ষাবর্ষ শুরু হয় ফেব্রুয়ারিতে চলে নভেম্বর পর্যন্ত। আবার কিছু কোর্স শুরু হয় জুলাই মাসে ।

নিউজিল্যান্ড বিভিন্ন ডিগ্রী

ক) ন্যাশনাল সার্টিফিকেট (৬ মাস)
খ) ন্যাশনাল ডিপ্লোমা (১ বছর)
গ) ব্যাচেলার ডিগ্রী বা গ্র্যাজুয়েট ডিপ্লোমা (৩-৪ বছর)
ঘ) পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা সার্টিফিকেট বা ব্যাচেলার উইথ অনার্স (১ বছর)
ঙ) মাস্টার্স (২ বছর)
চ) ​​ডক্টরেট (৩-৪ বছর)

নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসা

নিউজিল্যান্ডের ভিসা আবেদনের কিছু প্রয়োজনীয় তথ্য:
  • আবেদনকারীর অরিজিনাল পাসপোর্ট
  • ভিসার জন্য আবেদনের সময় ‘ভিসা আবেদন সেন্টার’ (Visa Application Centre) এ পাসপোর্ট ‘পাসপোর্ট হ্যান্ডলিং ফি’ এবং যদি অন্য চার্জ প্রযোজ্য হয় তবে তা জমা দিতে হবে
  • অনলাইনে ভিসার আবেদনের সময় আবেদন করার পর ‘আবেদন নিশ্চায়ন পত্র’ টির প্রিন্ট কপিটি সংরক্ষণ করতে হবে
  • আবেদনকারীর মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস, ভিসা প্রোসেসিং এর কাজ শেষ হওয়ার পর কাগজপত্র যে ঠিকানায় পাঠানো হবে তার ঠিকানা সঠিক ভাবে দিতে হবে

নিউজিল্যান্ডের ভিসা আবেদনের জন্য ভারতের মুম্বাই ও কোলকাতায় অবস্থিত নিউজিল্যান্ডের ভিসা প্রোসেসিং এর অফিসের ঠিকানা:
  • New Zealand Visa Application Centre – Mumbai
                        TT Services
                        #105, 1st Floor,
                        Hallmark Business Plaza,
                        Guru Nanak Hospital Road,
                        Bandra (East),
                        Mumbai 400051,
                        India.
  • New Zealand Visa Application Centre – Kolkata
            TT Services
            8/1 A, Little Russel Street, 4th Floor,
            Kolkata 700071,
            India.

বাংলাদেশীদের জন্য স্টুডেন্ট ভিসার আবেদন করতে হলে কোলকাতায় অবস্থিত নিউজিল্যান্ডের ভিসা প্রোসেসিং অফিসে আবেদন ফী জমা দিতে হবে।আবেদনের জন্য ২৩৫ মার্কিন ডলার বা ১৪,১০০ ভারতীয় রুপি (বাংলাদেশী টাকায় ১৮৩০০ টাকা) জমা দিতে হবে।
** পাসপোর্ট হ্যান্ডেলিং ফি হিসেবে বাংলাদেশী ছাত্রদের জন্য ১৩৭৪ ভারতীয় রুপির অথবা বাংলাদেশী টাকায় প্রায় ১৭২৭ টাকা ‘টিটি সার্ভিস’ (TT Services) এর মাধ্যমে পাঠাতে হবে।

স্টুডেন্ট ভিসা প্রসেসিং:
স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর জন্য সাধারণত দুই থেকে চার সপ্তাহ লাগতে পারে। ভিসা প্রসেসিং এর জন্য কতদিন সময় লাগবে তা আবেদনকারীর তথ্য যাচাই এবং মূল্যায়ন করার উপর নির্ভর করে। তবে সাধারণত কত দিনের মধ্যে ভিসা প্রসেসিং এর কাজ শেষ হতে পারে তা আবেদনের সময় জানিয়ে দেয়া হয়।

ভিসা আবেদনের জন্য ছবি:
  • পাসপোর্ট সাইজের ২ কপি ছবি লাগবে
  • ছবি ৬ মাসের বেশি পুরনো হওয়া যাবে না
  • ছবিতে কোন কিছু পরিবর্তন করা যাবে না
  • আবেদনকারীর চেহারা স্পষ্ট ভাবে বোঝা যেতে হবে।
  • ছবি রঙ্গিন হতে হবে। কালো এবং সাদা ছবি গ্রহণযোগ্য নয়
  • ছবির পটভূমি সাধারণ এবং হালকা রঙ্গের হতে হবে কিন্তু সাদা রঙ্গের পটভূমি হওয়া যাবে না
  • মুখমণ্ডল ও চোখের উপরে কোন চুল থাকা যাবেনা। চোখ স্পষ্ট ভাবে বোঝা যেতে হবে।
  • ছবি তোলার সময় কোন সানগ্লাস, লেন্স ব্যবহার করা যাবে না। যদি আবেদনকারী চশমা ব্যবহার করেন তবে তাকে চশমা ছাড়া ছবি তুলতে হবে।
  • মাথায় কোন প্রকার টুপি অথবা মাথায় বাঁধার ফিতা অথবা কাপড় থাকা যাবেনা। শুধু মাত্র ধর্মীয় ক্ষেত্রে এবং রুগী ও মেডিকেল কাজের জন্য মাথায় কাপড়, টুপি অথবা ফিতা দেয়া যেতে পারে।
  • অনলাইনে আবেদনের সময় –   
                   –    ছবি jpg অথবা jpeg ফরমেটে হতে হবে
                   –    ছবির সাইজ ৫০০ কিলোবাইট থেকে ১০ মেগাবাইট এর মধ্যে হতে হবে
                   –    ছবির আকার প্রস্থে ৯০০ পিক্সেল ও উচ্চতা ১২০০ পিক্সেল থেকে প্রস্থে ৪৫০০ পিক্সেল ও উচ্চতা ৬০০০
                          পিক্সেল এর মধ্যে হতে হবে
                   –    ছবির অনুপাত হতে হবে ৪:৩ (4:3)

স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার নিয়ম:
  • নিউজিল্যান্ডে পড়তে যাবার জন্য প্রয়োজনীয় অর্থ আছে কিনা তার প্রমাণপত্র
  • আবেদনকারীর পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
  • জন্ম নিবন্ধন-পত্র
  • স্নাতক ডিগ্রী সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সুপারিশ-পত্র, কাজের অভিজ্ঞতা যদি থাকে তবে তার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)
  • নিউজিল্যান্ডে পড়তে যাবার জন্য IELTS পরীক্ষায় অবশ্যই স্কোর ৬.০০ অথবা তার উপরে পেতে হবে। কোন কোন ভার্সিটিতে IELTS স্কোর ৫.৫০ গ্রহণ করে কিন্তু সেই সংখ্যা দিন দিন কমে আসছে।
  • অনলাইনে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চাইলে প্রথমে এই লিংকে ক্লিক করুন – Student Visa . এই লিংক থেকে Student Visa অপশনটি সিলেক্ট করতে হবে।
  • Student Visa থেকে ‘Create a RealMe login’ এ অ্যাকাউন্ট খুলে তারপর স্টুডেন্ট ভিসার জন্য আবেদন ফর্মটি সঠিক ভাবে পূরণ করতে হবে।
  • এছাড়াও যদি নিউজিল্যান্ডের কোন ভার্সিটি অথবা কলেজ থেকে স্কলারশিপ পাওয়া যায় অথবা স্কলারশিপ ছাড়াই পড়তে যাবার জন্য নিদিষ্ট ভার্সিটি অথবা কলেজের মাধ্যমেও স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করা যায়। এই রকম কিছু ভার্সিটি অথবা কলেজের তথ্য পেতে নিচের লিংকে ক্লিক করুন –
                                      –   নিউজিল্যান্ডের কিছু ভার্সিটি ও কলেজের ওয়েবসাইটের লিংক

নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসা

বাংলাদেশে নিউজিল্যান্ডের হাই কমিশন না থাকায় ভারতের মুম্বাই অথবা কোলকাতা এ অবস্থিত নিউজিল্যান্ডের ভিসা প্রোসেসিং অফিস যাবতীয় ভিসা সংশ্লিষ্ট বিষয়গুলো দেখাশুনা করে। তাই বাংলাদেশ থেকে যদি কেউ ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চায়, তাহলে ভারতের মুম্বাই অথবা কোলকাতায় অবস্থিত নিউজিল্যান্ডের ভিসা সংক্রান্ত অফিসের মাধ্যমে আবেদন করতে হবে।

ট্যুরিস্ট ভিসার মেয়াদ:
নিউজিল্যান্ডে বেড়াতে যাবার জন্য একজন ট্যুরিস্টকে সাধারণত তিন (৩) মাসের ট্যুরিস্ট ভিসা দেয়া হয়। যদি ভ্রমণকারীর আরও দীর্ঘ মেয়াদি ভিসার প্রয়োজন হয় যেমন – ৯ মাস অথবা ১৮ মাস তাহলে কারণ দেখানো সাপেক্ষে ৯ মাস অথবা ১৮ মাস, অর্থাৎ ভ্রমণের জন্য যতদিন আপনার লাগতে পারে তার প্রেক্ষিতে আপনাকে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হবে।

ট্যুরিস্ট ভিসা ফী:
বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসার আবেদনের সময় ভিসা ফী ব্যাংক চেক অথবা ব্যাংক ড্রাফট এর মাধ্যমে জমা দেয়া যাবে। বাংলাদেশীদের জন্য টুরিস্ট ভিসার আবেদন করতে হলে ভারতের নিউ দিল্লীতে অবস্থিত নিউজিল্যান্ডের ভিসা সেন্টার থেকে আবেদন করতে হবে। ট্যুরিস্ট ভিসার আবেদনের জন্য ৮৬০০ ইন্ডিয়ান রুপি অথবা ১৪৫ ইউএস ডলার (১১,৩৫১ টাকা) ভিসা ফী হিসেবে জমা দিতে হবে। ভিসা ফী ইন্ডিয়ান রুপিতে জমা নেয়া হয়। ট্যুরিস্ট ভিসার আবেদনের সময় ক্রেডিট কার্ডের (মাস্টার কার্ড অথবা ভিসা) মাধ্যমে ভিসা ফী জমা দেয়ার কোন ব্যবস্থা আপাতত নেই।
নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসার ফী সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন –

নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসা আবেদনের নিয়ম:
  • আবেদনকারীর অরিজিনাল পাসপোর্ট
  • নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য ট্যুরিস্ট ভিসার আবেদন ফর্মটি (INZ 1017) সঠিক ভাবে সব তথ্য দিয়ে পূরণ করতে হবে
  • পাসপোর্ট সাইজের ২ রঙ্গিন কপি ছবি লাগবে
  • পাসপোর্টের মেয়াদ ৩ মাসের বেশি হতে হবে
  • নিউজিল্যান্ড যাওয়া এবং নিউজিল্যান্ড থেকে আসার জন্য টিকিত অথবা পর্যাপ্ত অর্থ আছে কিনা তার প্রমাণপত্র
  • নিউজিল্যান্ডে বেড়ানোর জন্য পর্যাপ্ত অর্থ আছে কিনা তার প্রমাণপত্র। যেমন – ট্যুরিস্ট ভিসায় ১ মাস নিউজিল্যান্ড থাকতে চাইলে ১০০০ নিউজিল্যান্ড ডলার, আর যদি যাওয়ার পূর্বেই থাকার জন্য প্রয়োজনীয় অর্থ দিয়ে রাখা হয় তাহলে ১ মাসের জন্য ৪০০ নিউজিল্যান্ড ডলারের প্রমাণপত্র অবশ্যই দেখাতে হবে। আপনি যত দিন থাকতে চাবেন তত দিনের তথ্য দেখাতে হবে।
  • যদি অন্য কেই আপনাকে আর্থিক সাহায্য করতে চায়, তবে তার তথ্য INZ 1017 ফর্মটিতে সঠিক ভাবে পূরণ করে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে
  • আবেদনকারীর মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস, ভিসা প্রোসেসিং এর কাজ শেষ হওয়ার পর কাগজপত্র যে ঠিকানায় পাঠানো হবে তার ঠিকানা সঠিক ভাবে দিতে হবে

ভিসা আবেদনের জন্য ছবি:
  • পাসপোর্ট সাইজের ২ কপি ছবি লাগবে
  • ছবি ৬ মাসের বেশি পুরনো হওয়া যাবে না
  • ছবিতে কোন কিছু পরিবর্তন করা যাবে না
  • আবেদনকারীর চেহারা স্পষ্ট ভাবে বোঝা যেতে হবে।
  • ছবি রঙ্গিন হতে হবে। কালো এবং সাদা ছবি গ্রহণযোগ্য নয়
  • ছবির পটভূমি সাধারণ এবং হালকা রঙ্গের হতে হবে কিন্তু সাদা রঙ্গের পটভূমি হওয়া যাবে না
  • মুখমণ্ডল ও চোখের উপরে কোন চুল থাকা যাবেনা। চোখ স্পষ্ট ভাবে বোঝা যেতে হবে।
  • ছবি তোলার সময় কোন সানগ্লাস, লেন্স ব্যবহার করা যাবে না। যদি আবেদনকারী চশমা ব্যবহার করেন তবে তাকে চশমা ছাড়া ছবি তুলতে হবে।
  • মাথায় কোন প্রকার টুপি অথবা মাথায় বাঁধার ফিতা অথবা কাপড় থাকা যাবেনা। শুধু মাত্র ধর্মীয় ক্ষেত্রে এবং রুগী ও মেডিকেল কাজের জন্য মাথায় কাপড়, টুপি অথবা ফিতা দেয়া যেতে পারে।
  • অনলাইনে আবেদনের সময় –   
                   –    ছবি jpg অথবা jpeg ফরমেটে হতে হবে
                   –    ছবির সাইজ ৫০০ কিলোবাইট থেকে ১০ মেগাবাইট এর মধ্যে হতে হবে
                   –    ছবির আকার প্রস্থে ৯০০ পিক্সেল ও উচ্চতা ১২০০ পিক্সেল থেকে প্রস্থে ৪৫০০ পিক্সেল ও উচ্চতা ৬০০০
                          পিক্সেল এর মধ্যে হতে হবে
                   –    ছবির অনুপাত হতে হবে ৪:৩ (4:3)

নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য মেডিকেল সার্টিফিকেট:
  • যদি ৬ মাসের বেশি নিউজিল্যান্ডে ট্যুরিস্ট ভিসায় থাকতে চান, তবে মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে। মেডিক্যাল সার্টিফিকেটের জন্য INZ 1007 ফর্মটি সঠিক ভাবে পূরণ করে জমা দিতে হবে।
  • ব্লাড অথবা প্লাজমা ট্রান্সফিউশন এর মেডিকেল রিপোর্ট
  • এইচ আই ভি (HIV) অথবা হেপাটাইটিস বি/সি আছে কিনা, তার মেডিকেল রিপোর্ট
  • কোন রকম নেশাজাতিয় ড্রাগ নেয়া হতো কিনা তার মেডিকেল রিপোর্ট
  • যক্ষ্মারোগ আছে কিনা তার জন্য বুকের এক্স-রে (chest x-ray) এর রিপোর্ট
  • মেডিকেল সার্টিফিকেটগুলো অবশ্যই ট্যুরিস্ট ভিসা আবেদনের দিন থেকে ৩ মাসের কম সময়ের হতে হবে।
নিউজিল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য মেডিকেল সার্টিফিকেট সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন –

ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর সময়:
ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এর জন্য সাধারণত দশ দিন লাগতে পারে। ভিসা প্রসেসিং এর জন্য কতদিন সময় লাগবে তা আবেদনকারীর তথ্য যাচাই এবং মূল্যায়ন করার উপর নির্ভর করে। তবে সাধারণত কত দিনের মধ্যে ভিসা প্রসেসিং এর কাজ শেষ হতে পারে তা আবেদনের সময় জানিয়ে দেয়া হয়।

আমাদের সাম্প্রতিক ক্রোয়েশিয়ার ভিসা

আমাদের সাম্প্রতিক ক্রোয়েশিয়ার ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা
নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা

আমাদের সাম্প্রতিক কানাডা ভিসা
নিরাপত্তাজনিত কারনে কিছু তথ্য ঢেকে দেয়া হয়েছে।

গত সেমিস্টারের কানাডা ভিসা

গত সেমিস্টারের কানাডা ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা-২

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা-২

আমাদের চেক রিপাবলিক জব ভিসা -৩

আমাদের চেক রিপাবলিক জব ভিসা -৩

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৪

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৪

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৫

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৫

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৬

আমাদের চেক রিপাবলিকের জব ভিসা -৬

আমাদের গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা কপি

আমাদের গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা কপি

আমাদের সাম্প্রতিক গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা

আমাদের সাম্প্রতিক গ্রীসের ওয়ার্ক পারমিট ভিসা

আমাদের গ্রীস জব ভিসা -৩

আমাদের গ্রীস জব ভিসা -৩

জার্মানীর ভিসা

জার্মানীর ভিসা

ফেসবুকে আমাদের লাইক দিন

....

ভিসা ক্লাব মেম্বারশিপ ফর্ম মোবাইল ভার্সন

ভিসা ক্লাবের মেম্বার হবার জন্য বিকাশ এ্যাপ থেকে নিচের কোডটি স্ক্যান করে পেমেন্ট করুন।

ভিসা ক্লাবের মেম্বার হবার জন্য বিকাশ এ্যাপ থেকে নিচের কোডটি স্ক্যান করে পেমেন্ট করুন।

আমাদের মূল সাইট থেকে ভিসা আবেদন করতে নিচের QR কোডটি স্ক্যান করুন

আমাদের মূল সাইট থেকে ভিসা আবেদন করতে নিচের QR কোডটি স্ক্যান করুন

Communication

-----------আমাদের সম্পর্কে----------


আমরা কোন এজেন্সি নই।আমরা ৪৫টি স্বয়ংসম্পুর্ন আলাদা আলাদা এজেন্সি নিয়ে গঠিত একটি এসোসিয়েশন।আমরা যেকোন দেশের ভিসার জন্য আপনাকে সহায়তা করি সদস্য এজেন্সিগুলোর মাধ্যমে কিন্তু আমরা কোন পারিশ্রমিক নেইনা কারন আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ বিদেশ গমনের ক্ষেত্রে সঠিক তথ্য পান এবং কোন ধরনের প্রতারনা ছাড়াই বিদেশ যেন গমন করতে পারেন। আপনারা আমাদের মাধ্যমে আবেদন করলে এটুকু বলতে পারি কোন ধরনের প্রতারনায় পড়বেননা। আমরা আপনাকে বলে দেবো আপনার নির্দিষ্ট দেশে গমনের প্রয়োজনে কোন এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এই ব্লগে মোট ৩৪৪ টি পোস্ট আছে। প্রতিটি পোস্টই অনন্য এবং গুরুত্বপূর্ন। কিন্তু প্রথম পাতায় মাত্র ১৬টি পোস্ট দেখাবে। নিচের সর্বশেষ পোস্টের নিচে দেখুন সবুজ Older Post বাটন রয়েছে। এটিতে ক্লিক করুন, পূর্ববর্তী পোস্টগুলো দেখাবে। অথবা পাশের ‘বিদেশ ফোল্ডারসমূহ’ কলাম থেকে ক্লিক করে আপনার পছন্দনীয় দেশের ব্যপারে জানুন । পৃথিবীর প্রতিটি দেশের ব্যপারে এখানে রয়েছে অতি গুরুত্বপূর্ন তথ্য যা আপনার কাজে লাগবেই। ধন্যবাদ।

কানাডা স্কুলিং ভিসা

CROATIA JOB VISA

আলবেনিয়া জব ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন))

রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন)

মাল্টা স্টুডেন্ট ভিসা (বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন)


এই ব্লগের পোস্ট সার্চ করুন



এই পেজটি দেখা হয়েছে সর্বমোট

-----------------------------------------------

আমাদের সবচেয়ে জনপ্রিয় অফার

/----কানাডা স্কুলিং ভিসা----\ বিদেশ যেতে ইচ্ছুক প্রার্থীর ফোন, সেবাগ্রহীতাদের পছন্দ ও অন্যান্য সুত্র বিবেচনায় বর্তমানে আমাদের সবচেয়ে জনপ্রিয় অফার হলো----কানাডা স্কুলিং ভিসা। কয়েকটি কারনে এ ভিসা অনন্য। ১। ৫-১৭ বছর বয়সী যে কোন স্কুলের ছাত্র ছাত্রী কানাডায় পড়তে যেতে পারবে। ২ নিশ্চিত ভিসা। ৩। কম সময়ে ভিসা। ৪। বাবা, মা ও ভাই বোন সাথে যেতে পারবে। ৫। কানাডাতে গার্ডিয়ান কাজ করতে পারবে ৬। তিন লাখ টাকায় ফ্যামিলি ভিসা

আমাদের দ্বিতীয় জনপ্রিয় অফার

/----সার্বিয়া জব ভিসা ----\ বিদেশ যেতে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের ফোন, সেবাগ্রহীতাদের পছন্দ ও অন্যান্য সুত্র বিবেচনায় বর্তমানে আমাদের দ্বিতীয় জনপ্রিয় অফার হলো----সার্বিয়া জব ভিসা কয়েকটি কারনে এ ভিসা দ্বিতীয় জনপ্রিয়। ১। উন্নত দেশ। ২। ফুলটাইম জব করা যায়। ৩। ভিসা পেতে ঝামেলা নেই। ৪। ফুল কন্ট্রাক্ট ভিসা। ৫। ভিসার আগে কোন টাকা প্রদানের প্রয়োজন নেই। ৬। এ্যামবাসি ফেস করার দরকার নেই।

ফেসবুকে আমাদের লাইক দিন

অনলাইনে ইংরেজী SPOKEN ENGLISH IELTS শিখুন CALL 01772369451

গত ৭ দিনের জনপ্রিয় পোস্টসমূহ

বিদেশ ফোল্ডারসমূহ

All materials are copyrighted by VISAS4U. Powered by Blogger.

Followers

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড এস্তোনিয়া

আমাদের ভিসা রেকর্ড আমেরিকা

আমাদের ভিসা রেকর্ড আমেরিকা

আমাদের ভিসা রেকর্ড ইউকে

আমাদের ভিসা রেকর্ড ইউকে

আমাদের ভিসা রেকর্ড মালয়শিয়া

আমাদের ভিসা রেকর্ড মালয়শিয়া

এই সাইটটি কপি পেস্ট মুক্ত। HTML এডিটিং এর মাধ্যমে এর টেক্সট কপি করা ব্লক করা হয়েছে।

IELTS সম্পর্কে জানুন

Menu :

.

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

আমাদের সাম্প্রতিক চেক রিপাবলিক জব ভিসা

Contact Us

Name

Email *

Message *

Blog Archive

Label Cloud

Popular Posts

Sample Text

Facebook

Labels